টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন সামনে—এক ঝটে সিলেটসহ দেশে ১৬৬ ইউএনও বদলি


১৪-নতুন-কর্মকর্তায়-বদলে-গেল-সিলেটের-পুরো-প্রশাসনিক-চিত্র!


ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এক দিনে প্রশাসনের তৃণমূল ১৬৬টি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদে রদবদল আনা হয়েছে। এরমধ্যে সিলেট বিভাগের ১৪ টি উপজেলা রয়েছে।

বুধবার উপজেলাগুলোতে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিলেট বিভাগের ১৪ টি উপজেলার নতুন ইউএনওর দায়িত্ব প্রাপ্তরা হলেন-সিলেটের বালাগঞ্জ উপজেলায় সুরক্ষা সেবা বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান, জকিগঞ্জে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মাসুদুর রহমান, কানাইঘাটে ঢাকার সিনিয়র সহকারী কমিশনার মো. মেহেদী হাসান শাকিল, জৈন্তাপুরে গোলাপগঞ্জের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গোলাম মোস্তফা, গোলাপগঞ্জে নাটোরের সিনিয়র সহকারী কমিশনার আবিদা সিফাত ও বিশ্বনাথে ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম রুবি।
হবিগঞ্জ সদর উপজেলায় বরিশালের সিনিয়র সহকারী কমিশনার ফাতেমা তুজ জোহরা সানিয়া, লাখাইয়ে মৌলভীবাজারের সিনিয়র সহকারী কমিশনার সৈয়দ মুরাদ ইসলাম, চুনারুঘাটে দুদকের উপ পরিচালক মো. জিয়াউর রহমান, আজমিরীগঞ্জে বিপিএটিসির একান্ত পরিচালক এসএম রেজাউল করিম, শায়েস্তাগঞ্জে বরিশালের সিনিয়র সহকারী কমিশনার তানিয়া আক্তার।
মৌলভীবাজারের কমলগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ পরিচালক মিস নাছরিন সুলতানা, জুড়িতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যানের একান্ত সচিব মো. মারুফ দস্তেগীর ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বরিশালের সিনিয়র সহকারী কমিশনার আব্দুল মতিন খান।
প্রজ্ঞাপনে বলা হয়, “উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হল।”
নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দেবেন। নাহলে আগামী ৩০ নভেম্বর বিকালে বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ/কর্মস্থল) থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
বদলি কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা তুলে ধরে তিনি যোগদানপত্র দাখিল করবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

1

শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জুড়ীতে ইউপি চেয়ারম্যান গ্রেফত

2

দেশে কোনো নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন ‘আগে হতে হবে’: পাটওয়

3

মৌলভীবাজারে শেভরনের পাইপলাইনে আগুনে দগ্ধ হয়ে বাবা-ছেলের মৃত্

4

জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর পুড়ে ছাই

5

ওসমানী বিমানবন্দর থেকে শুরু হলো পণ্যবাহী ফ্লাইট

6

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ

7

ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

8

আর একটি পাথরও সরানো হলে জীবন ঝালাপালা করে দেব

9

ছাতকে নৌপথে যৌথ বা‌হিনীর অ‌ভিযানে ৯‌টি বালু বোঝাই নৌকাস

10

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে গ

11

সিলেটে হকার ও ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযানে মাঠে নামলেন

12

কবি পপি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ ‘দর্পণে দেখা আলোর আকুতি’র

13

আওয়ামী লীগ ব্যান করো’ স্লোগানে উত্তাল শাহবাগ, এ যেন আরেক ‘জু

14

মসজিদের মাইকের ঘোষণায় জড়ো হয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষ, হাসপাতাল

15

মধ্যনগরে শতবর্ষী পুকুর বিলুপ্তির পথে

16

জগন্নাথপুরে হাওরের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ

17

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তি

18

নির্বাচন সামনে—এক ঝটে সিলেটসহ দেশে ১৬৬ ইউএনও বদলি

19

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: এক কোটি ৯ লাখ টাকার ভারতীয় পণ

20