টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগরে বিএনপির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল



মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি মধ্যনগর উপজেলায় আয়োজিত এ খতমে কুরআন ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা কৃষক দলের আহ্বায়ক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আনিসুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশনেত্রীর আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধার করতে হবে।
এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে উপজেলা বড় মসজিদের ইমাম আবুল হাসান আকঞ্জি বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে পরিত্যক্ত অবস্থায় ৬টি এয়ারগান ও ২০ রাউন্ড গুলি উ

1

উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: প্রেস উইং

2

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

3

দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

4

বিপিএলের ২ ম্যাচ বাতিল

5

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

6

তিন দিনের আল্টিমেটাম: হাদি হত্যার বিচারের দাবিতে সিলেটে সড়ক

7

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

8

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছি

9

গাজায় হামাসের হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত

10

বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আসিফ

11

ছাতকে বিএসএফ) পুশইন করা ১৬ জনকে ছাতক থে‌কে কুড়িগ্রামে পরিবা

12

ওসমানী হাসপাতালে অভিযানে অনিয়ম ও অব্যবস্থাপনা খুঁজে পেল দুদক

13

সুনামগঞ্জ সীমান্তে গরু আটককে কেন্দ্র করে সংঘর্ষে নৌকার মাঝি

14

সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে,

15

জগন্নাথপুরে গ্যাসের বাজারে নজরদারি, ভ্রাম্যমাণ আদালতের অভিযা

16

মধ্যনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কর

17

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মধ্যনগরে বিএনপির জনসভা

18

ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

19

বিজয় দিবসে ষাঁড়ের লড়াই বন্ধের নির্দেশ জেলা পুলিশ সুপারের

20