টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

কারাগার থেকে পলায়নের ১ বছর পর সিলেটের রিপন গ্রেফতার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলায়নের এক বছর পর হত্যা মামলার আসামী রিপন মিয়াকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বুধবার (১৩ আগস্ট) র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার ভাদুঘর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র‌্যাব-৯ এর সিপিসি-২ মৌলভীবাজার এবং সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল। অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার এফআইআর নং-০৪ (১৫/০৮/২০২৪), ধারা-১৪৩/১৪৮/১৪৯/৩৫৩/২২৪/৪২৭/৩৩২/৩৩৩/৪৩৬/৩৪ পেনাল কোড এর মূলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার জেল পলাতক আসামী রিপন মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার রামেশ্বরপুর আকবর আলীর ছেলে।

র‌্যাব জানায়, ২০২৪ সালের ৬ আগস্ট সকাল ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভেতর থাকা কারাবন্দিরা অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা-হাঙ্গামা শুরু করে কারাগারে দায়িত্বরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে। পরে কারাবন্দীরা ভবন থেকে বের হয়ে একত্রিত হয়ে ভাংচুর দাঙ্গা হাঙ্গামা ও অগ্নিসংযোগ করে। চলমান দাঙ্গা হাঙ্গামার মধ্যে কারাবন্দীরা কারাগারের অভ্যান্তরের বৈদ্যুতিক পিলার ভেঙ্গে মই বানিয়ে বেলা ১টা থেকে ২টা মধ্যে বাউন্ডারীর উপর দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় জিএমপির কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে পলাতক আসামীদের গ্রেফতারের অভিযানের অংশ হিসেবে কারাগারের পলাতক আসামী রিপন মিয়াকে গ্রেফতার করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতক-দোয়ারায় খেলাফত মজলিসের পথসভা ও শোডাউন অনুষ্ঠিত

1

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

2

সিলেটে করোনায় প্রাণ গেল একজনের,

3

জগন্নাথপুরে পুলিশের অভিযানে জাল টাকাসহ যুবক গ্রেফতার

4

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

5

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

6

লুনার গাড়িতে হা ম লা, যুবলীগ নেতা গ্রে ফ তা র

7

সরকার বাড়িয়ে দিলেও চামড়ায় এবারও কাঙ্ক্ষিত দাম মেলেনি

8

জগন্নাথপুরে খাস জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে ভ্রাম্যমাণ

9

সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে রহস্যজনক অগ্নিকাণ্ড

10

জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেটে নতুন এসপি: দায়িত্ব পেলেন কা

11

পাথর লু ট, ফেঁ সে গেলেন জমিয়তের' মোকাররিম

12

এলাকায় আতঙ্ক : ‘ডেভিল মতিন খাঁ’ গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ পু

13

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ দুইজন

14

সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলা: আগামী ৭ জানুয়ারি রায় ঘোষণ

15

ছাতকে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরত

16

প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে অপহরণ: র‌্যাবের অভিযানে যুবক

17

চা দিতে দেরি হওয়ায় রেস্টুরেস্টু কর্মচারীকে হত্যা: ৫ জনের নাম

18

শাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ বৃহস্পতিবার

19

সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুনিশ্চিত করবে বিএনপি: কয়েস লোদী

20