টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

আর একটি পাথরও সরানো হলে জীবন ঝালাপালা করে দেব

  কঠোর হুশিয়ারি সিলেটের জেলা  প্রশাসক...সরোয়ার আলম




দায়িত্ব গ্রহণ করেছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক মো: সারোয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) দায়িত্ব গ্রহণ করেই সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা পরিদর্শনে যান তিনি। আর প্রথম দিনেই অ্যাকশন শুরু করলেন জেলা প্রশাসক মো: সারোয়ার আলম।বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের পরপরই তিনি সরেজমিনে ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় যান। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখেন এবং পাথর প্রতিস্থাপনের কাজ পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি কোম্পানীগঞ্জের তিনটি ক্রাশার মিলে অভিযান চালান এবং সেখানে থাকা সব পাথর জব্দের নির্দেশ দেন স্থানীয় প্রশাসনকে।

অভিযানকালে জেলা প্রশাসক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, একটি পাথরও যদি সরানো হয়, জীবন ঝালাপালা করে দেব। বাংলাদেশের সীমানার যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে, সেখান থেকে অপরাধীদের ধরে আনা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারোয়ার আলম বলেন, সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে। কারা এই লুটের সাথে জড়িত, কেন ও কিভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।

তিনি আরো বলেন, জনগণই আমাদের শক্তি। ইতোমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। অপরাধের মাত্রা অনুযায়ী আমরা আইনী ব্যবস্থা গ্রহণ করবো। শাস্তির চেয়ে অপরাধ প্রতিরোধই উত্তম।

এ সময় সিলেট জেলা প্রশাসন ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

1

সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না: জামায়াত আ

2

দৈনিক আলোর দিগন্ত পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়ো

3

দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

4

শাকসু নির্বাচন , ভোট গ্রহণ ২০ জানুয়ারি

5

পবিত্র হজের খুতবা দিলেন ড. সালেহ আল হুমাইদ

6

সব দাবি মেনে নিয়েছে সরকার, জবি শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্য

7

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

8

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

9

পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে রূপ দেওয়ার সময় এসেছে’..ভিপি নুর

10

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সিলেটের দুই কেন্দ্রীয় কারাগারে পোস্টা

11

হবিগঞ্জে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

12

চৌহাট্টায় সাংবাদিকদের ওপর হামলা চেষ্টার অভিযোগ, পুলিশের ভিন্

13

মধ্যনগরে ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে এক আসামি গ্রেপ্তার

14

ছাত‌কে দলবদ্ধ ধর্ষনের ঘটনা আদালতে স্বীকার

15

মধ্যনগর প্রেসক্লাবে ৮ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়

16

বাংলাদেশের সঙ্গে ‘গঙ্গা চুক্তি’ সংশোধন চায় ভারত

17

কুলাউড়ায় স্কুলছাত্রী নাফিয়া হত্যা: ১৮ ঘণ্টায় গ্রেপ্তার আসাম

18

বিয়ানীবাজারে গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার

19

বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হও

20