টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু



   

 অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি :: 
শ্রীমঙ্গল  উপজেলার হরিণছড়া চাবাগানে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একটি মোবাইল ফোন তুলতে গিয়ে শুরু হয় এই করুণ পরিণতির সূত্রপাত। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘঠে।

হরিণছড়া চা বাগানের ৫নং ওয়ার্ডের মেম্বার অজয় ভৌমিক জানান, প্রথম ব্যক্তি টয়লেটের সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া একটি মোবাইল ফোন তুলতে নিচে নামেন। নামার কয়েক সেকেন্ডের মধ্যেই বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে তিনি নিচে পড়ে যান এবং আর উঠতে পারেননি। তারপর তার বড় ভাই ভেবেছিলেন নিচে নেমে উঠতে পারছে না, এই ভেবে বড় ভাইও নামেন, তিনিও আর উঠতে পারেন নি। তারপর একে একে আরও ২জন উদ্ধার করতে গিয়ে ওই সেপটিক ট্যাংকে নামেন। কিন্তু কেউই বুঝতে পারেননি ভেতরে কী ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। বিষাক্ত গ্যাসের প্রভাবে ধাপে ধাপে সবাই অচেতন হয়ে পড়েন এবং মৃত্যু হয় চারজনেরই।
নিহতরা হলেন আপন দুই ভাই রানা নায়ক (১৭), স্বপণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তাঁরা সবাই হরিণছড়া চা বাগানের বাসিন্দা ও চা শ্রমিক পরিবারের সন্তান।
এ ঘটনায় গুরুতর আহত রবি বুনার্জী (২০) নামের অপর একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল জানান, রাতে চারজনকে হাসপাতালে আনা হলে দেখা যায় তারা সবাই মৃত। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট রেফার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এ মর্মান্তিক ঘটনায় চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় দিবসে ষাঁড়ের লড়াই বন্ধের নির্দেশ জেলা পুলিশ সুপারের

1

চা দিতে দেরি হওয়ায় রেস্টুরেস্টু কর্মচারীকে হত্যা: ৫ জনের নাম

2

সিলেটে ভাতিজার হাতে মাদ্রাসা শিক্ষক চাচাকে খু ন করলো ভাতিজা

3

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

4

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জন আটক, হোটেল রাজমনি

5

সুনামগঞ্জে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল

6

সুনামগঞ্জে লেগুনা-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ২

7

কনজিউমার রাইটস-সিআরবি' সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সভ

8

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

9

মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের প্রাণ : সিলেটে দৈনিক বর্

10

জগন্নাথপুরে বাস খাদে পড়ে আহত ৮, প্রাণে রক্ষা পান যাত্রীরা

11

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

12

ভোটের আগের দিন হাইকোর্টে স্থগিত শাকসু নির্বাচন

13

দিরাইয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প

14

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ

15

সিলেটে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: ১৫ দিনে দুই খুন,পুলিশ-র‍্যাবের

16

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলা ও লুটপাটের অভিযোগ

17

ছাতকে ভারতীয় (বিএসএফ) পুশ ইন করা ১৬ জনের ম‌ধ্যে পোশাক, খা

18

সিলেটে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের খবরে আনন্দ মিছিল

19

নবীগঞ্জে গ্যাস দেয়ার সময় পাম্পে আ গু ন

20