টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

আহমদ কিনু’র ফেসবুক আইডি ব্যবহার করে টাকা দাবি

 বিশ্বনাথে ‘আহমদ কিনু’র ফেসবুক আইডি ব্যবহার করে এক অজ্ঞাতনামা ব্যক্তি কর্তৃক হুমকি-অশ্লীল ছবি অপপ্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার অলংকারী ইউনিয়নের রামপুর গ্রামের তজম্মুল আলীর পুত্র আহমদ কিনু বাদী হয়ে বুধবার (১৬ জুলাই) দুপুরে অভিযোগটি দায়ের করেন।
থানায় দায়ের করা লিখিত অভিযোগপত্রে আহমদ কিনু উল্লেখ করেছেন- আমার নামের ahmed kinu ফেসবুক আইডি ব্যবহার করে করে আসছেন। কিন্তু গত ১৪ জুলাই ৩টা ৩৫ থেকে অজ্ঞাতনামা একটি ফেসবুক আইডি যাহার নাম manisha India থেকে আহমদ কিনুর ফেসবুকে মেসেজ প্রদান করে। কথা বার্তার এক পর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তি কিনুর তার হোয়াটস্অ্যাপ নাম্বার-৯১৮২৪৯৯২৯৫৮২ প্রদান করে। পরবর্তীতে বিবাদীর সহিত আমার হোয়াটআপ নাম্বারে আমার ব্যবহৃত নাম্বার-০১৭১৬৬৮৮৪৫৩ মাধ্যমে যোগাযোগ হয়। তখন অজ্ঞাতনামা বিবাদী তাহার হোয়াটআপ নাম্বার-+৯১৮২৪৯৯২৯৫৮২ হইতে আমার ব্যবহৃত নাম্বার-০১৭১৬৬৮৮৪৫ তে ভিডিও কল প্রদান করে।
আমি ভিডিও কল রিসিভ করিয়া দেখিতে পাই যে, অজ্ঞাতনামা একজন মহিলা উলঙ্গ অবস্থায় রহিয়াছে। আমি অজ্ঞাতনামা মহিলাকে উলঙ্গ অবস্থায় দেখিয়া ভিডিও কল সাথে সাথে কাটিয়া দেই। অজ্ঞাতনামা ব্যক্তি উক্ত ভিডিও কলটি রেকর্ড করিয়া আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করে এবং বলে আমি যদি তাহার চাহিদামত টাকা পয়সা না দেই তাহলে আমার ছবি ইডিট করিয়া অশ্লীল ভিডিও বানাইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করিবে। আমি আমার মান সম্মানে কথা চিন্তা করিয়া অজ্ঞাতনামা বিবাদীর দেওয়া বিকাশ নাম্বার-০১৩৪০০১১২৭৮ নাম্বারে ৩,০০০/- টাকা এবং তাহার প্রদানকৃত বিকাশ নাম্বার-০১৮৮৫৩৪৪৭৪৫ নাম্বারে-২,০০০/-টাকা প্রদান করি। কিন্তু অজ্ঞাতনামা ব্যক্তি আমার নিকট আরো ১০,০০০/- টাকা দাবী করিয়া আসিতেছে। অজ্ঞাতনামা বিবাদীর এহেন কার্যক্রমে আমি আতংকের মধ্যে রহিয়াছি। আমি উপরোক্ত বিষয়টি নিয়ে আমার পরিবারের লোকজনদের সহিত আলাপ আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে লেগুনা-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ২

1

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

2

বড়লেখায় কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

3

নিজের প্রাণ নিলেন এক যুবতী

4

বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের ফাঁসি, ৭ জনের

5

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সিলেটের দুই কেন্দ্রীয় কারাগারে পোস্টা

6

মাহফুজ-আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

7

দোয়ারাবাজারে ভাতিজার হাতে চাচি খুন

8

ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

9

সিলেট সমাবেশ সফল করতে মধ্যনগরে বিএনপির মতবিনিময় সভা

10

থানায় না গিয়েই জিডি-মামলার সুযোগ: এসএমপি কমিশনার

11

হাওড় রক্ষা বাঁধে অনিয়ম: ইউএনও অফিসের নাজিরের বিরুদ্ধে ঘুষের

12

শ্রমিক ও মেশিন সংকটে পাটলি ইউনিয়নের হাওরে ধানকাটা ব্যাহত, দু

13

এক বাথরুমে স্ত্রীসহ ৫ ঘণ্টা লুকিয়ে ছিলেন ওবায়দুল কাদের

14

সিলেটে ঝটিকা মিছিল ছাত্রলীগের, একজন আটক

15

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

16

সিলেটে রায়হান হ ত্যার: আসামি জামিনে মুক্ত এসআই আকবর

17

মধ্যনগর উপজেলার প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার

18

মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের প্রাণ : সিলেটে দৈনিক বর্

19

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ২ আসামী গ্রেফতার

20