টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে শিশু ধর্ষণের চেষ্টা মামলা করে নিরাপত্তাহীনতায় নিরীহ পরিবার একমাসেও গ্রেফতার হয়নি বখাটে



এস ডব্লিউ সাগর (তালুকদার) 
 দোয়ারাবাজার প্রতিনিধি:

 সুনামগঞ্জের  দোয়ারাবাজারে ৬ষ্ট শ্রেণির এক শিক্ষার্থী কে শ্লীলতাহানি ও ধর্ষনের চেষ্টা পরবর্তীতে মামলা দায়ের করে বিপাকে পড়েছেন নিরীহ পরিবার। বখাটের প্রভাবশালী পরিবারের হুমকি ধমকিতে ভিকটিম পরিবার এখন নিরাপত্তাহীনয়তা রয়েছেন বলে অভিযোগ করেছেন। মামলা দায়েরের প্রায় এক মাসেও গ্রেফতার হয়নি বখাটে। 

রোববার  ১১ মে ২০২৫, বিকেলে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর বাজারে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে ভিকটিম শিশুর মা ও বাবা কান্নায় ভেঙে পড়ে উপরোক্ত কথা বলেছেন। 
তাঁরা বলেন, গরীবের বিচার নেই, থানায় অভিযোগ দেয়ার পর থেকে বখাটে মোহাম্মদ আলীর প্রভাবশালী আত্মীয় স্বজনরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। অবিলম্বে মামলা তুলে না নিলে আমাদের গ্রামে থাকতে দেবে না।  
ভিকটিমের বাবা বলেন, মামলা দায়েরের ২৫ দিনেও অভিযুক্ত আসামী গ্রেফতার হয়নি, এখন উল্টো তারা মামলা তুলে নিতে হুমকি ধমকি দিচ্ছে। আমি দিনমজুর,  টাকা পয়সা নেই বলে কোন বিচার পাচ্ছি না। 
ভিকটিমের মামা আবু বকর জানান, পুলিশের কাছে গেলে তদন্ত কর্মকর্তা এসআই মিজান সাহেব বলেন, আসামীর সন্ধান দিন, আমরা ধরবো। নতুবা দেয়ালে দেয়ালে পোস্টার লাগান, আসামী ধরে দিতে পারলে পুরুষ্কার দেওয়া হবে'। 
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ডাউকের খাড়া গ্রামে শিশু ৬ষ্ট শ্রেণির এক শিক্ষার্থীকে আসামীর মা বাসন মাঝতে ডেকে নিলে নির্জনে পেয়ে মেয়েটির গলাটিপে ধরে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায় একই গ্রামের মৃত ইলিয়াছ আলীর পুত্র মোহাম্মদ আলী (২৪)। পরে নিকটবর্তী ঘরের বাসিন্দা ও মেয়ের মা মেয়েকে তার কবল থেকে উদ্ধার করে। ঘটনার পরদিন দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি এজহারভুক্ত করা হয় (মামলা নং ১৬, ১৭/০৪/২০২৫)। 
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি মো.জাহিদুল হক বলেছেন, আসামী কে গ্রেফতারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। আসামী পক্ষ ভিকটিম পরিবার কে হুমকি ধমকি দিয়ে থাকলে থানায় এসে জিডি করলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

1

একটি-ব্রিজ-বদলে-দিতে-পারে-গ্রামীণ-চিত্র

2

পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

3

নির্বাচন প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

4

জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৪ নারী – ১ জনের অবস্থা আশঙ্

5

জাতীয় দৈনিক ডেসটিনি’র ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেল

6

সিলেটে এক বছরে ১ হাজার ২৪৫টি মামলা নিষ্পত্তি

7

দারুল মিল্লাত জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও আবরু মিয়া-খুরশেদা ব

8

কানাইঘাটে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

9

হাওরে বোরো ধান কাটার উৎসব, হাসি ফুটেছে কৃষকের মুখে

10

সিলেটে সিএনজিতে তিনজনের বেশি যাত্রী তোলা নিষিদ্ধ

11

চৌহাট্টায় সাংবাদিকদের ওপর হামলা চেষ্টার অভিযোগ, পুলিশের ভিন্

12

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ সদস্য নিহত

13

ছাতকে মরা চেলা নদীতে বালি উত্তোলন বন্ধে গ্রামবাসীর প্রতিবাদ

14

সারা দেশে বজ্রপাতে শিশুসহ মৃত ১০

15

রাতারগুল ঘুরে দেখলেন আসিফ নজরুল

16

হাসপাতালে ভাঙচুর ও হামলা: ওসমানী মেডিক্যালে ৩ জন আটক

17

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আহতের ঘটনায় আটক- ১

18

গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

19

বড়লেখায় দিনদুপুরে গলায় দা ঠেকিয়ে ২লাখ টাকা ও স্বর্ণালংকার ছি

20