টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগরে বিশেষ অভিযানে গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার


সুনামগঞ্জ মধ্যনগর প্রতিনিধি ::
সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জনাব মনিবুর রহমান, অফিসার ইনচার্জ, মধ্যনগর থানার দিক নির্দেশনায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টা ৫৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ ইউছুব আলীর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন, এসআই (নিঃ) নাজমুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ লুৎফর রহমান, এএসআই (নিঃ) মোঃ নুরুল আমিন ও এএসআই (নিঃ) শাহ আশরাফুল ইসলামসহ পুলিশের একটি ফোর্স।
অভিযানকালে মধ্যনগর থানার ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামের মোছাঃ রুজিনা আক্তারের বসত বাড়ি থেকে ৩২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার ৪০০ টাকা। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোছাঃ রুজিনা আক্তার (২৯), পিতা- মোঃ খোরশেদ মিয়া, মাতা- মৃত হাজেরা খাতুন, সাং- চান্দালীপাড়া।
২। মোঃ চান মিয়া (৪০), পিতা- মৃত কটু মিয়া, মাতা- মৃত সুরজাহান বেগম, বর্তমান ঠিকানা- চানপুর, স্থায়ী ঠিকানা- হামিদপুর, থানা- মধ্যনগর, জেলা- সুনামগঞ্জ।
এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ ইউছুব আলী বাদী হয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি রুজু হয় মামলা নং-০৫, তারিখ- ২৩/০৯/২০২৫, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)/৪১ ধারায়। মামলার তদন্তভার প্রদান করা হয়েছে এসআই মোঃ আলমগীর হোসেনকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে অভিযানে ১৭টি ক্রাশার মেশিন ধ্বংস

1

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হা

2

হবিগঞ্জে ১৩ যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

3

সিলেটে সিএনজিতে তিনজনের বেশি যাত্রী তোলা নিষিদ্ধ

4

হবিগঞ্জে ভাবী, ভাতিজীসহ ত্রিপল হত্যা মামলায় দেবরের মৃত্যুদন

5

সিলেট মহানগর পুলিশের গণবিজ্ঞপ্তি: নাগরিক সুরক্ষা ও অপরাধ দমন

6

নির্বাচনী প্রচারণা ঘিরে বাহুবলে উত্তেজনা, আহত ২

7

দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার ছাতক প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলে

8

মাথাব্যথা সহ্য করতে না পেরে সন্তানকে হত্যা

9

স্কলার্সহোম শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

10

সিলেটে রেল উন্নয়নের দাবিতে রেললাইনে ১০ মিনিট শোয়া কর্মসূচি

11

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

12

মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ টহলে পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধা

13

টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর উদ্যোগে শিক

14

সিতারা ম্যানশনের প্রিয় কুকুর ‘বজো’ নিখোঁজ: জিন্দাবাজারে ক্ষো

15

মধ্যনগরে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

16

অকাল বন্যার ঝুঁকি মোকাবেলায় জগন্নাথপুরের হাওরে জোরালো বাঁধ ন

17

জগন্নাথপুরের কনটেন্ট ক্রিয়েটর লিটনের কর্মকাণ্ডে সিলেটের সম্ম

18

প্রতীক বরাদ্দের পরদিনই সিলেটের মাটি থেকে বিএনপির প্রচার

19

ওসমানীনগরে পূর্ব বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ: যুবক নিহত, আ

20