টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ



নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ :
সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে ছাতক উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ১৭ই নভেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম।
কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের মাঝে মানসম্মত বীজ ও নির্ধারিত পরিমাণ রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ৩ হাজার একর জমিতে আমন আবাদ হয়েছে, যেখানে সাড়ে ৩ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে।
এ ছাড়া উপজেলায় মোট ১২,৯৫০ একর জমিতে আমন চাষাবাদ হয়েছে, যেখানে ৫০–৬০ হাজার মেট্রিক টন ধান উৎপাদন প্রত্যাশা করা হচ্ছে। কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি সহায়তা, সময়মতো সার-বীজ সরবরাহ ও অনুকূল আবহাওয়া উৎপাদন বৃদ্ধি রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, “কৃষি উৎপাদন বাড়াতে সরকার নিয়মিতভাবে বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। বীজ ও সার বিতরণ কৃষকদের স্বস্তি দেবে এবং উৎপাদন বাড়াতে সহায়ক হবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম বলেন, “আধুনিক প্রযুক্তি, ভালো মানের বীজ এবং সঠিক সময়ে সার প্রয়োগের মাধ্যমে চলতি মৌসুমে আমাদের উপজেলায় ভালো ফলনের সম্ভাবনা অত্যন্ত বেশি।”
অনুষ্ঠানে স্থানীয় কৃষি কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, কৃষি কর্মী এবং উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন। কৃষকরা সরকারের এ সহায়তায় সন্তোষ প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমানী মেডিকেল থেকে স্বাস্থ্য সরঞ্জাম চুরি, হাতেনাতে ধরা প্র

1

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্

2

এটি শুধু রাস্তা নয়,আমাদের বাঁচার পথ" কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে

3

সুনামগঞ্জে বৈধতা দিচ্ছে পশুর হাট—ভারতীয় গরু-মহিষের ব্যবসা জম

4

সিলেটসহ ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

5

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

6

ছাত‌কে যে‌ৗতুক লোভী স্বামী‌কে জেল হাজ‌তে প্রেরন

7

ছাতকে অটোরিকশা চুরির মামলা করায় অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা

8

কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্তের পর তড়িঘড়ি আপ

9

সুনামগঞ্জে গ্লোবাল টিভির ৩য় বর্ষপূতি পালিত

10

সিলেটে আ. লীগ নিষিদ্ধের দাবিতে ডিসি অফিসের সামনে অবস্থান

11

সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচনী মাঠে প্রার্থীদের দৌড় ঝাপ

12

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

13

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

14

শাবিতে শাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু

15

হবিগঞ্জে ১৩ যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

16

হাসিনার মৃত্যুদণ্ডের রায়: প্রতিক্রিয়ায় যা বলল ভারত

17

বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

18

সাজাপ্রাপ্ত আসামি মো: মিসবাহ উদ্দিন পুলিশের খাঁচায়

19

সিলেটের চা বাগান থেকে জুয়ার আসর ভেঙে ১২ জন গ্রেপ্তার

20