টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১২১ জনকে পুশইন করল বিএসএফ



মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখার দুই সীমান্ত এলাকা দিয়ে ১২১ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (২৫ মে) ভোরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুর দেড়টার দিকে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।
এ নিয়ে বড়লেখা সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারত থেকে অনুপ্রবেশকালে মোট ২৪০ জনকে আটক করলো বিজিবি। 
বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, আটকদের সবাই বাংলাাদেশি। তারা দেশের বিভিন্ন জেলার নাগরিক।
বিজিবির জানায়, রোববার ভোরে বড়লেখার লাতু এলাকায় ৭৯ জন এবং নিউ পাল্লাথল এলাকায় আরো ৪২ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে বিজিবি তাদের বড়লেখা থানায় হস্তান্তর করেছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান ১২১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে রবিবার দুপুরে জানান, তাদের আটক করে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। 

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, বড়লেখা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১২১ জনক আটক করেছে বিজিবি। সকালে তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকসু নির্বাচন নভেম্বরের ২য় সপ্তাহে

1

দরপত্র সম্পন্ন হওয়ার আগেই পশুর হাট দখল, ছাড় দেবে না সিসিক

2

শ্রীমঙ্গলে রান্না ঘরের সিলিংয়ে ঝুলছিল অজগর

3

সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন পেলেন কলিমউদ্দিন আহমেদ মিলন

4

মধ্যনগরে র‍্যাবের অভিযানে ১৮৩০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রে

5

স্কুলে তালা দেওয়ার ঘটনায় ১৬ শিক্ষার্থী বহিস্কার

6

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

7

সিলেটে রায়হান হ ত্যার: আসামি জামিনে মুক্ত এসআই আকবর

8

তদন্ত চলছে সাত দেশে

9

ওসমানী হাসপাতালে অভিযানে অনিয়ম ও অব্যবস্থাপনা খুঁজে পেল দুদক

10

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা

11

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

12

,ওসমানীনগরে সমন্বয়ক পরিচয়ে ভূমি অফিসে অনৈতিক তদবির, ২ মাসের

13

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

14

বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অ

15

সাদাপাথর লুট নয়, হরিলুট হয়েছে- সিলেটে জনপ্রশাসন মন্ত্রণালয়ে

16

মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এমপি কামরুজ্জামান কামরুলের

17

শাবিপ্রবিতে র‍্যাগিং ইস্যুতে ২৫ শিক্ষার্থী বহিষ্কার, বিক্ষোভ

18

সিলেটে স্বামী-স্ত্রীর কলহের পর এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

19

হবিগঞ্জে ট্রাকের সাথে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

20