টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বৃষ্টির অপেক্ষায় হাওরপাড়ের কৃষক, পানির অভাবে সংকটে বোরো আবাদ


মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
জগন্নাথপুর উপজেলার বিস্তীর্ণ হাওরাঞ্চলে বৃষ্টির অভাবে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় বোরো ধানের জমিতে ফাটল ধরেছে, কোথাও কোথাও চারা ধান লালচে হয়ে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের।
সুনামগঞ্জ জেলার এই হাওরবেষ্টিত জনপদে বোরো মৌসুমের শুরুতে জমিতে থাকা সামান্য পানি ও সেচযন্ত্রের সহায়তায় চারা রোপণ করা হয়েছিল। কিন্তু রোপণের প্রায় দেড় থেকে দুই মাস পর থেকেই প্রকট আকার ধারণ করেছে পানির সংকট। হাওরের বিল, ডোবা ও খাল-বিলের পানি আগেই শুকিয়ে যাওয়ায় এখন সেচের কোনো বিকল্প ব্যবস্থা নেই।
সম্প্রতি নলুয়ার হাওর ও নারিকেলতলা হাওর ঘুরে দেখা গেছে, অধিকাংশ জমিই পানিশূন্য। মাটিতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। কৃষক এনামুল হক ও আনোয়ার হোসেনসহ অনেকে জানান, “মাঘ মাসে বৃষ্টি হবে—এমন আশা ছিল। কিন্তু মাঘ পেরিয়ে ফাল্গুন এলেও বৃষ্টির দেখা নেই। এখন একমাত্র ভরসা আকাশের বৃষ্টি।”
কৃষকদের ভাষ্য, কয়েকদিন ধরে আকাশে মেঘের আনাগোনা থাকলেও কাঙ্ক্ষিত বৃষ্টি হচ্ছে না। এতে বোরো ধানের ফলন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সময়মতো বৃষ্টি হলে ফলন ভালো হওয়ার পাশাপাশি রোগবালাইও কমে যাবে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, চলতি মৌসুমে উপজেলার ১২টি হাওর ও নন-হাওর মিলিয়ে ২০ হাজার ৪২৩ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। সরকারিভাবে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২৮ হাজার ৮৫০ মেট্রিক টন। তিনি বলেন, আবহাওয়া অধিদপ্তর থেকে গত সপ্তাহে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি। তবে দ্রুত বৃষ্টি হলে ফসলের জন্য তা অত্যন্ত উপকারী হবে।
এখন হাওরজুড়ে একটাই প্রার্থনা—এক পশলা বৃষ্টি। সেই বৃষ্টির আশাতেই প্রহর গুনছেন জগন্নাথপুরের কৃষকেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০ দিন একাধারে জামাতে আদায়কারী ব্যক্তিদেরকে সৈয়দ সিরাজ আলেয়া

1

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু

2

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

3

সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদীর জয়ী

4

ছাতকে চুরি করতে গিয়ে ৩ তলা থেকে চুরের লাফ,আহত চুর আটক

5

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল সম্প

6

বড়লেখায় ফকির বাজার মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা

7

ডাকাতির মামলায় সিলেটে গ্রেফতারের পর বহিষ্কার বিএনপি নেতা

8

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

9

সিলেট–বিয়ানীবাজার সড়কে মধ্যরাতে মৃত্যু মিছিল, প্রাণ গেল ৩ জন

10

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

11

সিলেটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তব

12

আচরণবিধি মেনে ২০ জানুয়ারি শাবিপ্রবিতে শাকসু ও হল সংসদ নির্বা

13

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

14

হেলমেট না পরলে সিলেটে মোটরসাইকেল চালক ও যাত্রীকে ৬ হাজার টাক

15

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ধানে মাইকিং

16

হোটেল বিলাসে অসামাজিক কার্যকলাপ: ৫ জন আটক, হোটেল সিলগালা

17

নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, জানাল ইসি

18

কোম্পানীগঞ্জ সীমান্তে মাদক কারবারিদের হামলা, বিজিবির ফাঁকা গ

19

ছাতক সিমেন্ট ফ্যাক্টরির বিক্রয় দরপত্রে সর্বোচ্চ দরদাতার পে–অ

20