টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

৩৪ বলে ৪ উইকেট শেষ, ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ

ইনিংস ব্যবধানে হারটা নিদেনপক্ষে এড়ানোর লক্ষ্য ছিল বাংলাদেশের। তবে সেটাও শেষমেশ হলো না। চতুর্থ দিন সকালে আধঘণ্টার একটু বেশি সময় টিকল সফরকারীদের ইনিংস। ৩৪ বলে শেষ ৪ উইকেট খুইয়ে বসল বাংলাদেশ। আর তাতেই ইনিংস ও ৭৮ রানে হেরে শ্রীলংকার কাছে সিরিজ হারল নাজমুল হোসেন শান্তর দল।

৯৬ রান, চতুর্থ দিন সকালে বাংলাদেশের 'আপাতত' লক্ষ্যটা তাই ছিল। এই রানটা তুলতে পারলেই ইনিংস ব্যবধানে হারের লজ্জাটা এড়ানো যেত। সেটা করতে হলে বড় ভূমিকা পালন করতে হতো লিটন দাসকে। তার সঙ্গী ছিলেন তাইজুল ইসলাম, যিনি প্রথম ইনিংসে খেলেছেন ত্রিশোর্ধ্ব রানের ইনিংস। ফলে কাজটা অসম্ভব ছিল না আদৌ।শেষ স্বীকৃত ব্যাটার লিটন দিনের দ্বিতীয় ওভারে আর পঞ্চম বলে আউট হয়ে গেলে কাজটা অসম্ভব হয়ে যায়। তবে যে বলে আউট হয়েছেন লিটন, তাতে তার করার ছিল সামান্যই। ফুলার লেন্থের বলটা সামনে ঝুঁকে ডিফেন্ড করতে চেয়েছিলেন লিটন। তবে বলটা সেখানে পড়ে দারুণ বাঁক নিয়ে বেরিয়ে গেল অফ স্টাম্প ঘেঁষে। আর সেটাই সর্বনাশটা করে দিল বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটারের। তার ব্যাটের কানা ছুঁয়ে বলটা চলে গেল উইকেটের পেছনে। উইকেটরক্ষক কুশল মেন্ডিস বলটা গ্লাভসবন্দি করতে ভুল করেননি একটুও। এর ফলে লিটনের ইনিংস শেষ হয় ১৪ রানেই। বাংলাদেশের ৭ ব্যাটারই আউট হলেন দুই অঙ্ক ছুঁয়ে।

বাংলাদেশকে এরপর ইনিংস হার এড়াতে হলো মিরাকলেরও মিরাকল ঘটাতে হতো। সেটা আর হয়নি। নাঈম হাসান স্টাম্পড হলেন লিটন বিদায় নেওয়ার ১২ বল পরেই। প্রবাথ জয়াসুরিয়ার পরের ওভারে তাইজুল ফিরতি ক্যাচ দিলেন তাকে। তাতে পাঁচ উইকেট পূরণ হয় লঙ্কান বাঁহাতি স্পিনারের। আর বাংলাদেশের ইনিংস হারটা হয়ে যায় সময়ের অপেক্ষা।

সে অপেক্ষাটা খুব বেশি বড় হয়নি। পরের ওভারে আক্রমণে আসা থারিন্দু রত্নায়েকের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এবাদত হোসেন। চতুর্থ দিনে বাংলাদেশের ইনিংস টেকে মোটে ৩৪ বল। ম্যাচটা হারতে হয় ইনিংস ও ৭৮ রানে। ১-০ ব্যবধানে হারতে হয় সিরিজটাও। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের পর শাহজালালে নিরাপদে প্রথম ফ্লাইট অবতরণ

1

ছাতকে চরমহল্লা স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

2

‌নির্বাচনের তফ‌সিল আগামীকাল সন্ধ্যায়

3

সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আরিফুল হক চৌধুরী

4

আকবরের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার নিয়ে যা বললেন পুলিশ কমিশনার

5

আজ আমি বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

6

সিলেটে ক্বীন ব্রীজের পাশে ছুরিকাঘাতে যুবক খু*ন

7

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

8

কোম্পানীগঞ্জে মদ ও ফেনসিডিলের চালান জব্দ, র‍্যাবের জালে একজ

9

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন করা ১০ অনুপ্রবেশকারীকে ছেড়ে দ

10

ক্বিনব্রিজের নিচে মাদকের স্বর্গরাজ্য, নীরব প্রশাসন

11

সুনামগঞ্জ সীমান্তে গরু আটককে কেন্দ্র করে সংঘর্ষে নৌকার মাঝি

12

সুনামগঞ্জের ছাতক থানায় নতুন ওসির যোগদান

13

সুনামগঞ্জে জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টে

14

বেওয়ারিশ মানুষের নিরাপদ আশ্রয়ে সিলেটে ব্যতিক্রমী উদ্যোগ

15

ছাতকে ভাতিজার হাতে চাচা খুন

16

পরিবেশ অধিদপ্তরের অভিযান: ইবনে সিনা হাসপাতালকে জরিমানা"

17

তারেক রহমান শিগগিরই বিএনপির চেয়ারপারসন হচ্ছেন: সিলেটে মির্জ

18

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা: সিলেটে বিশেষ জননিরাপত্তা নির্দেশন

19

পরকালের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন সিলেটের জেলা প্রশাস

20