টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগরে শতবর্ষী পুকুর বিলুপ্তির পথে



মো. আল আমিন
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর বাজারের কেন্দ্রস্থলে অবস্থিত শতবর্ষী ঐতিহাসিক পুকুরটি দীর্ঘদিনের অবহেলা, অনিয়মিত রক্ষণাবেক্ষণ ও চারপাশ দখলের কারণে বিলুপ্তির পথে। প্রায় এক একর ৯৬ শতক আয়তনের এই পুকুরটি বর্তমানে কচুরিপানায় ভরাট হয়ে আছে। চারপাশে জমে উঠেছে ময়লা-আবর্জনার স্তুপ, আর দখলদারদের স্থাপনায় পরিবেষ্টিত হয়ে পুকুরটি দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। এতে পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানসহ স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রশাসন মাঝে মাঝে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করলেও পুকুরটির স্থায়ী সংস্কার, পুনর্গঠন বা সৌন্দর্যবর্ধনের জন্য দৃশ্যমান কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
জমিদার আমলের ঐতিহ্য
স্থানীয় প্রবীণ ব্যক্তিদের বর্ণনা অনুযায়ী, একসময় মধ্যনগর এলাকা জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর জমিদারির অংশ ছিল। ১৮৮৫ থেকে ১৯২০ সালের মধ্যে এলাকায় তীব্র পানির সংকট দেখা দিলে জমিদার তাঁর প্রজাদের সুবিধার্থে এই পুকুরটি খনন করেন। পুকুরটির মাটি দিয়েই পরে গড়ে ওঠে বর্তমান মধ্যনগর বাজার। সে সময় পুকুরটির নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের জন্য দুজন পাহারাদারও নিয়োগ করেছিলেন।
একসময় পুকুরের পানি স্থানীয়দের পানীয়, অজু, গোসল, রান্নাসহ দৈনন্দিন নানা কাজে ব্যবহৃত হতো। প্রায় তিন দশক আগে সংস্কারের অভাবে পুকুরটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এমনকি শুকনা মৌসুমে উব্দাখালী নদী শুকিয়ে গেলে বাজার এলাকায় আগুন লাগার সময় কয়েকবার এই পুকুরের পানিই স্থানীয়দের রক্ষা করেছিল।
স্থানীয়দের উদ্বেগ ও দাবি
মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক গোলাম জিলানী বলেন,
“মধ্যনগর বাজারের শতবর্ষী ঐতিহ্যের অংশ এই পুকুরটি। অবহেলা ও দখলের কারণে এটি হারিয়ে যাচ্ছে। আমরা চাই পুকুরটি সংস্কার করে চারপাশে ওয়াকওয়ে অথবা শিশুদের জন্য মিনি পার্ক তৈরি করা—এটি এখন সময়ের দাবি।”
বাজার কমিটির সভাপতি আবুল বাশার বলেন,
“পুকুরটির বয়স শত বছরেরও বেশি। এর চারপাশ প্রায় বিলীন হয়ে গেছে। অবিলম্বে সংস্কার প্রয়োজন। সংস্কার করা গেলে আগের সৌন্দর্য ফিরে আসবে।”
মধ্যনগর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিনু বলেন,
“শৈশব থেকেই পুকুরটিকে দেখে আসছি। এখন এটি দখল ও ভরাট হয়ে বিলীন হওয়ার পথে। পুকুরটি দখলমুক্ত ও সংস্কার করা গেলে আগের মতো সৌন্দর্য ফিরে আসবে।”
প্রশাসনের আশ্বাস
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন,
“শতবর্ষী পুকুরটি দখলমুক্ত করে পুনর্গঠন ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা মনে করেন, যথাযথ উদ্যোগ ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলে ঐতিহ্যবাহী এই পুকুরটি শুধু ইতিহাসই নয়, বরং মধ্যনগর বাজারের সৌন্দর্যও পুনরুদ্ধার হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের নবনির্বাচ

1

জৈন্তাপুরে নাইট ফুটবলে খেলতে গিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃ

2

বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহম

3

শাহপরাণ থানায় ‘ডেভিলদের’ সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ: ওসি মোস্ত

4

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল লতিফ জেপি আর নে

5

জরিপের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুললেন সিলেটে সারজিস আলম

6

নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

7

সিলেট সীমান্তে কারফিউ জারি করল ভারত

8

সুরমা গেটে চোরাই পণ্যসহ গ্রেফতার ৩

9

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ মারা গেছেন

10

শাকসু নির্বাচন নভেম্বরের ২য় সপ্তাহে

11

দৈনিক যে পরিমাণ গরুর মাংস খাওয়া নিরাপদ

12

পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে রূপ দেওয়ার সময় এসেছে’..ভিপি নুর

13

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

14

ব্যবসায়ী আজির উদ্দিন ওমরাহ পালনে বুধবার বায়তুল্লার পথে

15

সাদাপাথরে লুটের ঘটনায় চেয়ারম্যান আলমগীর গ্রে প্তা র

16

৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার,

17

দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত

18

কুলাউড়ায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

19

জগন্নাথপুরে বিশেষ অভিযানে চার সহোদর গ্রেফতার

20