টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশ গড়তে হলে আগে নিজেকে বদলাতে হবে: বিভাগীয় কমিশনার


মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::
খান মো. রেজা-উন-নবী বলেছেন, দেশের পরিবর্তন চাইলে সবার আগে নিজের পরিবর্তন জরুরি। ব্যক্তি জীবনে ও কর্মক্ষেত্রে সততা, ন্যায়পরায়ণতা এবং দায়িত্বশীলতার চর্চা না হলে রাষ্ট্রীয় অগ্রগতি সম্ভব নয়। তিনি বলেন, দুর্নীতির কারণে দেশ অনেক পিছিয়ে গেছে। এখন নতুন বাংলাদেশ গড়তে হলে কথার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ-এর সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা নিজ নিজ দপ্তরের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বিভাগীয় কমিশনার আরও বলেন, প্রতিটি সেক্টরে কিছু না কিছু সমস্যা রয়েছে। তবে আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসব সমস্যা সমাধান সম্ভব। এখন আর শুধু বক্তব্যের সময় নয়—দেশের উন্নয়নে প্রয়োজন বাস্তব কাজের প্রতিফলন।
সভা শেষে একই স্থানে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন এবং ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পুকুর থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

1

শ্রীলংকাকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

2

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

3

দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস

4

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

5

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

6

চট্টগ্রাম–সিলেটের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহা

7

সোমবার সিলেট আসছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ

8

সাবেক মেয়র কামরানের বাসায় অভিযান: নবম শ্রেণির শিক্ষার্থী আটক

9

ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে

10

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্য

11

শাবিপ্রবিতে র‍্যাগিং ইস্যুতে ২৫ শিক্ষার্থী বহিষ্কার, বিক্ষোভ

12

ছাতকের গোবিন্দগঞ্জে ১৫ বছরের কিশোরীকে গনধর্ষন

13

ছাতকের গোবিন্দগঞ্জকে আধুনিক মিনি মডেল টাউন গড়ার অঙ্গীকার,ক‌

14

হঠাৎ আগুনে আতঙ্ক ওসমানী মেডিকেলে, তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ

15

শাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম উত্তোলন করলেন আলী আব্বাস শাহিন

16

রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরু

17

সিলেটে মনোনয়ন যাচাই-বাছাই: বাতিল ৭, স্থগিত ৫

18

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ

19

সিলেটে বৃষ্টির আভাস

20