টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে হাওরের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ আহত ৫



মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের একটি বিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পাশেই চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নলুয়ার হাওরের আমাম্মা বিল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিলটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের বিএনপি নেতা আবিবুল বারী আয়হান ও ইকড়ছই গ্রামের আজাদ মিয়ার মধ্যে। বৃহস্পতিবার অভিযোগ শুনানির সময় দুই পক্ষ একই সময় উপজেলা ভূমি অফিসে উপস্থিত হলে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে বাইরে এসে দুপক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে হবিবপুর গ্রামের যুবদল নেতা শামিনুর (৪৫) সহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে কেউ গুরুতর আহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেফতার

1

চৌকিদেখী থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

2

সিলেটে ৫ প্রার্থীর মনোয়নপত্র স্থগিত, ৭ জনের বাতিল

3

সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশ

4

সুনামগঞ্জে ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল একেএম জাকারিয়া কাদি

5

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

6

ড. ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন

7

বর্ষবরণের অনুষঙ্গ পুড়িয়ে জুলাইকে চ্যালেঞ্জ করা হয়েছে : সিলেট

8

তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা

9

সুনামগঞ্জে মধ্যনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

10

সিলেট রেঞ্জের ৩৯ থানায় নতুন ওসি পদায়ন

11

সিলেটে তর্কের জেরে ইটের আঘাতে বিএনপি নেতা নিহত, অভিযুক্ত যুব

12

সাজাপ্রাপ্ত আসামি মো: মিসবাহ উদ্দিন পুলিশের খাঁচায়

13

উত্তাল নেপালে হোটেলে অবরুদ্ধ বাংলাদেশ দল, অনুশীলন স্থগিত

14

সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী শাহ্ আলম এর

15

হবিগঞ্জে কালেঙ্গা সীমান্ত দিয়ে আরোও ২২ বাংলাদেশিকে পুশইন কর

16

সিলেটসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস

17

ভারতে কারাভোগের পর দেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি

18

নির্বাচন ‘অত সহজ’ হবে না: তারেক রহমান

19

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে অবস্থান ধর্মঘট

20