টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে নৌপথে যৌথ বা‌হিনীর অ‌ভিযানে ৯‌টি বালু বোঝাই নৌকাসহ আটক ৭



সুনামগঞ্জ প্রতিনিধি  : 
সুনামগঞ্জের ছাতকে নৌপ‌থে যৌথ বা‌হিনীর অ‌ভিযান, ৯‌টি বালু বোঝাই নৌকাসহ ৭ব‌্যক্তি‌কে আটক করা হ‌য়ে‌ছে।
গত বৃহস্পতিবার (১৯ জুন) রাতে উপজেলার ইসলামপুর ইউপির এমদাদ নগর গ্রামস্থ চৈলতার ঢালা সংলগ্ন গোয়াপাকুরা হাওর এলাকা ছাতক সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মুহতাসিম আহনাফ শাহরিয়ার ও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনের নেতৃ‌ত্বে অভিযান চা‌লি‌য়ে বালু বোঝাই ৯টি নৌকাসহ তাদেরকে আটক করে‌ছেন যৌথ বা‌হিনী।  
প্রতিনিয়ত একেকটি পয়েন্টে ১৫ লাখ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত বালু লুটপাট করা হ‌চ্ছে। বালু  লুটপা‌টের টাকার একটি অংশ চলে যায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন মহলের পকেটে। সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন না ক‌রে ড্রেজার মে‌শিন দি‌য়ে বালু উত্তোলন কর‌ছে। এসব কার‌নে হাজার শ্রমিকরা তা‌দের কাজ কর্ম  হারা‌চ্ছে। এসব নদী হুমকিতে রয়েছে নদী তীরের ৫ শতাধিক বাড়িঘর ও স্থাপনা এবং কয়েকশ’ একর ফসলি জমি। ড্রেজার মে‌শিন দি‌য়ে বালু উত্তোলনের কারণে নদী ভাঙ্গন দেখা দি‌য়ে‌ছে। গ্রামগু‌লো হ‌চ্ছে, দৌলতপুর, নাছিমপুর, শারপিননগর, রহিমের পাড়া, সোনাপুর, কাজিরগাও, পুর্ব লুভিয়া, চাইরগাও, রহমতপুর দা‌রোগাখা‌লি বাহাদুরপুর গোয়ালগাও,ও নোয়াগাও  সহ প্রায় ২৫টি গ্রামের রাস্তা ঘরবাড়ি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, প্রায় ৯ শতাধিক বাড়িঘর নদী ভাঙ্গন ও হুমকির মুখে পড়েছে। 
এসব বালু লুটপা‌টের ঘটনায় যৌথ বা‌হিনী অ‌ভিযান চালায় উপ‌জেলার ইসলামপুর ইউপি’র গোয়াপাকুরা বিলে রাতের গভীরে বিলের বালু উত্তোলনের সময় ৯টি ইঞ্জিন চালিত স্টীলের তৈরী নৌকাসহ ৭জন শ্রমিকসহ ১০হাজার ২শত (দশ হাজার) ঘনফুট বালুসহ নৌকা আটক করে।  
আটককৃতরা হলেন,  সুনামগ‌ঞ্জের জেলার জামাল গঞ্জ উপ‌জেলার ভিমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রা‌মের মৃত আঃ মন্নানের ছে‌লে মোশাহিদ মিয়া (৩৫),একই উপ‌জেলার নুরপুর গ্রা‌মের জমিদার পাঠানের ছে‌লে জসিম উদ্দিন (৩০) সাচনা ইউপির সদরকা‌ন্দি গ্রা‌মের নবী হোসেনের ছে‌লে রমজান আলী (২৪)দুর্লভপুর গ্রা‌মের তাজুদ মিয়ার ছে‌লে মাইনুদ্দিন (২৮), সাচনা ইউনিয়নের আব্দুল আলীর ছে‌লে রুবেল মিয়া (২৭),বিশ্বম্ভর পুর উপ‌জেলার ফতেহপুর ইউপির ফুলডরি গ্রা‌মের মোদাব্বির আলীর ছে‌লে  নবাব মিয়া (৩২),একই ইউপির কৌয়া গ্রা‌মের মৃত হরে কৃষ্ণ দাসের ছে‌লে বকুল দাশ (৫৫)সহ ৭জন‌কে আটক ক‌রে‌ছে। 
এব‌্যাপা‌রে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন এসব ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন এ ঘটনায় মামলা দা‌য়ের প্রস্ত‌তি চল‌ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে ভাতিজার হাতে চাচা খুন

1

গত ২৪ ঘণ্টায় ৪ নমুনা পরীক্ষায় ৩ জনের দেহেই পাওয়া গেল করোনা

2

দোয়ারাবাজারে শিশু ধর্ষণের চেষ্টা মামলা করে নিরাপত্তাহীনতায় ন

3

সিলেটে স্বামী-স্ত্রীর কলহের পর এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

4

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩৬নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফি

5

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

6

ছাতকে প্রতিপক্ষের হামলায় এক মহিলা আহত

7

সিলেটে বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক

8

মধ্যনগরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফ

9

ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে বাসেই সন্তান প্রসব, মা ও নবজাতক স

10

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ইসলামি আন্দোলন কর্তৃক জনসমাবেশ

11

ছাতকে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরত

12

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

13

সিলেট প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মুকতাবিস-উন-নুর, সম্পাদক স

14

সিলেটে রাগীব আলীর ডা কা তি মামলায় মেয়ে রেজিনা জেলহাজতে

15

চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে ফের চ্যাম্পিয়ন রাজশাহী

16

মৌলভীবাজারে মা ও শিশুর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে স্বামী গ

17

জগন্নাথপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ, দুই

18

ম্যাচ হেরে লিটনের যত অজুহাত

19

ডাকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

20