টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে বিদ্যুৎকেন্দ্রে আ গু ন :

হবিগঞ্জ প্রতিনিধি ::হবিগঞ্জ জেলার মাধবপুরে শাহজীবাজার তাপবিদ্যুৎকেন্দ্রের সুইচিং উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।


বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎকেন্দ্রের কারেন্ট ট্রান্সফরমার (সিটি) বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে।



বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) হবিগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী চয়ন কান্তি সেন বলেন, রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ মেরামতে সময় লাগবে।


এ ঘটনায় জেলার প্রায় ৫ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন বলে জানান তিনি। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, ব্যাপারটি খতিয়ে দেখে বলব।


হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জিল্লুর রহমান বলেন, আজ রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব নয়। এমনকি আগামীকাল দিনের মধ্যেও কাজ শেষ হবে কি না, নিশ্চিত নই। তবে শ্রীমঙ্গল গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে অল্পসংখ্যক গ্রাহককে সেবা দেওয়ার চেষ্টা চলছে।


এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম বলেন, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে ৯ টি ইউনিয়ের বিএনপি'র নেতা-কর্মীদের যৌথ কর্মীসভা অনুষ

1

প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে অপহরণ: র‌্যাবের অভিযানে যুবক

2

খালেদা জিয়া আর নেই

3

গোয়াইনঘাটের অগ্নিকাণ্ড নিয়ে সাম্প্রদায়িক অপপ্রচার, প্রকৃত ঘট

4

জুড়ীতে চা–শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার

5

জগন্নাথপুরে হাওরের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ

6

সিলেটে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক খুন

7

শাবিতে শাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু

8

হবিগঞ্জে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিতর্ক

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শ

11

চৌকিদেখী থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

12

নির্বাচন ঘিরে সব হাসপাতালের জন্য ১০ জরুরি নির্দেশনা স্বাস্থ্

13

সুনামগঞ্জ সীমান্তে গরু আটককে কেন্দ্র করে সংঘর্ষে নৌকার মাঝি

14

বড়লেখা তীব্র গরমে শ্রমজীবী মানুষের পাশে নিসচা

15

সিলেটের যে সব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

16

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

17

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

18

ছাতকে গণঅধিকার পরিষদের (জিওপি) ২৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদ

19

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

20