টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে হকার ও ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযানে মাঠে নামলেন সাবেক মেয়র আরিফুল হক



স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীতে চলমান ব্যাটারিচালিত রিকশা ও হকার উচ্ছেদ অভিযানে নতুন মাত্রা যোগ হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর চৌহাট্টা ও জিন্দাবাজার এলাকায় এ অভিযানে সরাসরি অংশ নেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
অভিযান চলাকালে তিনি ঘোষণা দেন, “নগরবাসীর শান্তিপূর্ণ ও নিরাপদ বসবাস নিশ্চিত করতে হলে সড়কে শৃঙ্খলা ফেরাতে হবে। হকার ও ব্যাটারিচালিত রিকশা এই দুই-ই নগরজীবনের বড় প্রতিবন্ধক।”
তিনি জানান, আগামীকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর কোর্ট পয়েন্টে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে গণআন্দোলনে নামবেন নগরবাসীকে সঙ্গে নিয়ে।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, “নগরীর মানুষ শান্তিপূর্ণ ও নিরাপদভাবে বসবাস করতে চায়। এ দাবির বিপরীতে যদি কোনো রাজনৈতিক বা প্রভাবশালী শক্তি কাজ করে, তবে নগরবাসী তার দাঁতভাঙা জবাব দেবে। হকার ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ না করা গেলে নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে না। নগরবাসীকে সঙ্গে নিয়ে আমরা রাস্তায় থাকব, কাউকে ছাড় দেওয়া হবে না।”
এদিকে, হকার উচ্ছেদ অভিযানকে ঘিরে নগরীতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, আবার অনেকেই জীবিকার দিক বিবেচনা করে মানবিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে রিকশা গ্যারেজে জুয়া খেলতে গিয়ে ধরা ৪ জন

1

ফুটপাত দখলমুক্ত করতে সিলেটে প্রশাসনের যৌথ অভিযান

2

সিলেট ৬টি আসনে নির্বাচনী মাঠে পরিবর্তন, ১১ জনের মনোনয়ন প্রত্

3

চরমহল্লা ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

4

শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিলেন ট্রাইব্যুনাল

5

সুনামগঞ্জে ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল একেএম জাকারিয়া কাদি

6

বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হও

7

সিলেটে পারিবারিক ঝগড়ার ভিডিও ঘিরে তুমুল সংঘর্ষ, ওসিসহ তিন পু

8

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

9

সুনামগঞ্জে নৌকা ডুবিতে নিখোঁজের ৩১ ঘন্টা পর শিশু নুসরাতসহ ২

10

জুড়ীতে হাকালুকি হাওর সংরক্ষণে গণশুনানি

11

গ্রিস যেতে গিয়ে ভয়াবহ পরিণতি, সুনামগঞ্জের দুই যুবকের করুণ মৃ

12

দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

13

মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ থাকবে

14

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ,

15

সালমান শাহ হত্যা মামলার দ্রুত বিচার দাবিতে সিলেটে মানববন্ধন

16

সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ

17

জবি শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের টিয়ারগ্যাস লাঠি চ

18

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20