টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের মধ্যনগরে ৭ম দিশারি প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত



 আল আমিন তালুকদার
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় দিশারী এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ৭ম দিশারী প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১২ই ডিসেম্বর শুক্রবার  ২০২৫ অনুষ্ঠিত এ পরীক্ষায় কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ৪০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষায়  পরিচালনা করেন দিশারি এডুকেশন ট্রাস্ট। ট্রাস্টের চেয়ারম্যান আবুল বাশার জানান, “শিক্ষার্থীদের মেধা বিকশিত করার লক্ষ্যেই আমরা প্রতি বছরের মতো এবারও বৃত্তি পরীক্ষা আয়োজন করেছি। শিক্ষা মান উন্নয়নই আমাদের মূল উদ্দেশ্য।”
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ একে এম শাহাবুদ্দিন শাহীন (পিপিএম), সহকারী অধ্যাপক গোলাম জিলানী, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা,সহকারী প্রধান শিক্ষক রিপন কুমার তালুকদার,  সহকারী শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক, সাবেক সহকারী প্রধান শিক্ষক বসন্ত কুমার বিশ্বাস, রমাপ্রদ চক্রবর্তী, খালিসাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ আলম, গলহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদির, সাংবাদিক আব্দুল আউয়াল মিসবাহ, আতাউর রহমান বাশার, মান্নান, অমৃত এবং প্রাথমিক শিক্ষক মাহাবুব।
এছাড়াও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং ধরমপাশা–মধ্যনগর, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ ও কলমাকান্দা থেকে আগত কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্র এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন পরেশ চন্দ্র দাশ। হল সুপার ছিলেন মৌজালি তালুকদার। দিশারি ট্রাস্ট কমিটির সদস্য পলাসসহ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকরা হল-ডিউটির দায়িত্ব পালন করেন।
কোমলমতি শিক্ষার্থীদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা করেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জনাব আনিসুল হক। তাঁর শুভাকাঙ্ক্ষী হিসেবে আপ্যায়ন পরিবেশন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল ও যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া। তারা পরীক্ষাস্থলও পরিদর্শন করেন।
সবশেষে দিশারি এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে পরীক্ষার সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে পরীক্ষা কার্যক্রম শেষ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বেশি দামে গ্যাস বিক্র

1

কবে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস স

2

শ্রীমঙ্গলে বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

3

শান্তিগঞ্জে আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজার বিরুদ্ধে মানব

4

খালিদ মিয়া হত্যার বিচারের দাবিতে উত্তাল জগন্নাথপুর, মানববন্ধ

5

ঢাকায় উদ্ধার সিলেটের নিখোঁজ চার শিশু

6

হাসপাতালে জামায়াত আমির, খোঁজ নিলেন সেনাপ্রধান

7

সংবাদকর্মী মিলন তালুকদারের পিতার ৩য় মৃত্যুবার্ষিকী আজ

8

ইরানে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

9

দেশে কোনো নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন ‘আগে হতে হবে’: পাটওয়

10

দুর্গাপূজাকে ঘিরে মাদকবিরোধী অভিযান: মধ্যনগরে ২০০ লিটার চুলা

11

হবিগঞ্জে চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে পালাক্রমে ধর্ষণ, চালক

12

কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার

13

দোয়ারাবাজারে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

14

ছাতকে পুরাতন কোর্ট ভবন জলাবদ্ধতায় অনুপযোগী

15

সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এসএমপির বিশেষ অভিযান

16

সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর ভূমিধ্স জয়

17

সিলেটের সিলগালা হোটেলে রহস্যজনক চুরি ও অগ্নিকাণ্ড

18

রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর বিধান নিয়ে রুলের শুনানি ৭ জুলাই

19

কানাইঘাটে জালালাবাদ মডেল একাডেমির অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থ

20