টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

কানাইঘাটে পুলিশের অভিযানে ৮০ বস্তা ভারতীয় চা-পাতা আটক



সিলেটের কানাইঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান থেকে ৮০ বস্তা ভারতীয় চা-পাতা (প্রায় ৪ হাজার কেজি) আটক করেছে।
অভিযানটি পরিচালিত হয় সোমবার দিবাগত রাত ২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের সাতবাঁক হাফিজিয়া মাদ্রাসার সামনে।
পুলিশ জানায়, কাভার্ডভ্যানটি চালাচ্ছিলেন বিশ্বনাথ উপজেলার হাওরাবাজার গ্রামের মৃত নাইম উদ্দিনের ছেলে মাসুম মিয়া (২৬)। তাকে চা-পাতাসহ আটক করে থানায় আনা হয়েছে। উদ্ধারকৃত চা-পাতার বাজারমূল্য আনুমানিক ১২ লক্ষ টাকা।
থানার সেকেন্ড অফিসার নুর হোসেন জানান, থানার এসআই শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল রাত ২টার দিকে চেকপোস্ট বসিয়ে চা-পাতা বোঝাই কাভার্ডভ্যানসহ চালককে আটক করে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। চোরাচালান সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে প্রায় ২ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

1

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের রাজাপুরে বিজিবি”র অভিযানে ১১লাখ ৬

2

ব্যাটিংয়ে বাংলাদেশ, মাঠে ঢুকে পড়ল সাপ

3

হঠাৎ আগুনে আতঙ্ক ওসমানী মেডিকেলে, তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ

4

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিলেটে প্রতিবাদ

5

অচেতন করে শাবি ছাত্রীকে সংঘবদ্ধ ধ র্ষ ণে র অভিযোগ, আটক ২

6

ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

7

নিহত ছাত্রদল নেতা সাম্যর বড় ভাই যোগ দিলেন এনসিপিতে

8

হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার

9

সিলেটের আলোচিত পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে

10

কানাইঘাটে ঘরে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

11

ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

12

ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা

13

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

14

তারেক রহমানকে নিয়ে কটুক্তি কয়েস লোদী’র তীব্র নিন্দা ও প্রতিব

15

আ.লীগ সরকারের করা বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়

16

বড়লেখায় চলন্ত অটোরিকশায় কলেজছাত্রীকে ধর্ষনের চেষ্টা, আত্নরক্

17

পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: জগন্নাথপুরে নতুন করে নিয়ন্ত্রিত

18

ছাতক চরমহল্লা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে দিনব্যাপী

19

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু

20