নিজস্ব প্রতিবেদক:
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনের হাওয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন সারা দেশেই সিটি কর্পোরেশন পর্যায়ের নির্বাচন ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও প্রস্তুতি। এরই ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েও নগরজুড়ে চলছে নানা জল্পনা–কল্পনা ও তোড়জোড়।
নগরীর বিভিন্ন এলাকায় ইতোমধ্যে সরকার দলীয়, বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের প্রচারমূলক ফেস্টুন ও ব্যানার চোখে পড়ছে। কেউ মেয়র পদে, আবার কেউ কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এরই মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে সাংবাদিক বদরুর রহমান বাবর। ওয়ার্ডবাসীর সেবা করার অঙ্গীকার নিয়ে তিনি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইতোমধ্যে ৩৬ নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তাদের অনেকেই এলাকায় সুপরিচিত ও জনপ্রিয়। তবে সততা, নিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে,দৈনিক সবুজ সিলেট, রিপোর্টার,সিলেটের খোলা কাগজ এর সম্পাদক, সিলেট প্রেসক্লাব ক্লাব এর সদস্য, সাংবাদিক বদরুর রহমান বাবরের নাম বিশেষভাবে আলোচনায় এসেছে।
পারিবারিক সুশিক্ষা, মানবিক মূল্যবোধ, দায়িত্বশীলতা এবং নম্র-ভদ্র আচরণের জন্য এলাকায় তার আলাদা পরিচিতি মুখ যার রয়েছে। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় সব শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি,পরিচিত, সম্মানিত ও শ্রদ্ধাভাজন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ওয়ার্ডবাসীর প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি আমাদের এলাকার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং জনসাধারণের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন।
মন্তব্য করুন