টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচজন দণ্ডিত



মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানে পাঁচজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে স্থানীয় মইয়ার হাওর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে শাহদাত হোসেন, রাসেল মিয়া ও আবেদ আলীকে পৃথকভাবে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে একজনকে অতিরিক্ত এক লক্ষ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
এর আগের দিন শনিবার (২৯ নভেম্বর) হাড়গ্রাম ব্রিজ সংলগ্ন এলাকায় কৃষিজমির উপরিভাগ থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একজনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই দিনে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ফিটনেসবিহীন মোটরযান চালানোর অভিযোগে আরও একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিন বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ সম্পদ গোপন: আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

1

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

2

তদন্ত চলছে সাত দেশে

3

সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব: জামায়াত আমির

4

ব্রাহ্মণবাড়িয়া-২ বেসরকারিভাবে নির্বাচিত রুমিন ফারহানা

5

৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার,

6

দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১১

7

সহপাঠীর সঙ্গে বেড়াতে গিয়ে জকিগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষণের শিক

8

সিলেটে দিনদুপুরে শিশু অপহরণচেষ্টা: সিসিটিভি দেখে যুবক আটক

9

ভোরে সিলেটজুড়ে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৫.৪

10

জিন্দাবাজারে ড্রেনের উপর ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করলো সিসিক

11

নবীগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ,

12

সিলেট চেম্বার নির্বাচন স্থগিতের প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি

13

সিলেটে আওয়ামী লীগ নেতা রাজ্জাক হত্যা: রিমান্ডে ছেলে আসাদের

14

কুলাউড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা,নিহত রুহির রহস্যজনক মৃত্যুতে

15

সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা খেল লন্ডনগামী

16

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

17

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল, চিকিৎসা গ্রহ

18

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

19

হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

20