টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত

টুডেসিলেট ডেক্স ::নাটোরের সিংড়ায় পানির ট্যাংকে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে রুবেল হোসেন (৩৪) নামের এক তেল ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) দুপুরে পৌর শহরের নিংগইন ভাটোপাড়া মহল্লার একটি বাঁশের ঝাঁড়ের মাটির নিচে পানির ট্যাংকে অবৈধভাবে তেল সংরক্ষণের খবরে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। পরে খোলা জায়গায় অবৈধভাবে পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল সংরক্ষণের অপরাধে ওই ব্যবসায়ীর জরিমানা করা হয়।

একই সঙ্গে মজুতকৃত তেল আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দোকানে স্থানান্তরের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এদিকে একই সময়ে উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজার মনিটরিং করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেন নাটোর জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান টিপু।ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুসারে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অপরাধে এক ব্যক্তিকে জরিমানা এবং উপজেলার চারটি তেল পাম্প ও খুচরা তেল বিক্রেতাদের দোকানে দোকানে অভিযান পরিচালনা করে সতর্ক করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাইকে নিয়ে উন্নয়ন বঞ্চিত সিলেটবাসীর জন্য কাজ করতে চাই : মুক

1

দোয়ারাবাজারে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

2

আগামী নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন : সিলেটে জামায়াত

3

সুনামগঞ্জের উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্ম

4

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তি

5

১২ ফেব্রুয়ারি একই দিনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন

6

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

7

গোয়াইনঘাটের অগ্নিকাণ্ড নিয়ে সাম্প্রদায়িক অপপ্রচার, প্রকৃত ঘট

8

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

9

একদিনের মাছের মেলায় কোটি টাকার বাণিজ্য, মুখর জগন্নাথপুর মির

10

জগন্নাথপুরে বিএনপির মতবিনিময় সভায় বঞ্চিত নেতাকর্মীদের ক্ষোভে

11

৭ তারিখের মধ্যে অটোরিকশা-টমটম বন্ধ না হলে ৮ তারিখ থেকে সিলেট

12

সিলেটের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না

13

কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৩ শতাধিক

14

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সমাবেশ

15

সিলেটে এক বছরে ১ হাজার ২৪৫টি মামলা নিষ্পত্তি

16

সিলেটে মনোনয়ন যাচাই-বাছাই: বাতিল ৭, স্থগিত ৫

17

জুড়ীতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান

18

দায়িত্ব গ্রহণ করলেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম

19

যৌতুকের দাবিতে শিক্ষিকা নির্যাতন—স্বামীকে কারাগারে পাঠানোর ন

20