টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল

সুনামগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় বাতিল করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে পাঁচটি আসনে মোট ৩৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

আজ শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ডিসির সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সম্মুখে এই ঘোষণা দেন।

সুনামগঞ্জ-১ আসনে নেজামে ইসলাম পার্টির মুজাম্মিল হক তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিসের হাজী মুখলেছুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে বৈধ প্রার্থী হলেন বিএনপির আনিসুল হক, কামরুজ্জামান কামরুল, জামায়াতে তোফায়েল আহমদ খান, ইসলামি আন্দোলনের রফিকুল ইসলাম চৌধুরী।

সুনামগঞ্জ-২ আসনে প্রস্তাবকারী ভোটারদের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে যাচাইবাছাইয়ে বৈধ প্রার্থী হয়েছে, বিএনপি’র নাসির উদ্দিন চৌধুরী, তাহির রায়হান চৌধুরী, জামায়াতের মোহাম্মদ শিশির মনির, খেলাফত মজলিসের মো. সাখাওয়াত হোসেন, জমিয়তে ওলামায়ে ইসলামের মোহাম্মদ সোয়াইব আহমদ এবং সিপিবির নিরঞ্জন দাস।

সুনামগঞ্জ-৩ আসনে আয়কর বকেয়া থাকায় এবি পার্টির সৈয়দ তালহা আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রস্তাবকারী ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী, মাহফুজুর রহমান খানের ও হুসাইন আহমদের মনোনয়নপত্র বাতিল করেন রিটারনিং ও কর্মকর্তা।

এই আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির মোহাম্মদ কয়ছর আহমদ, জামাতের ইয়াসিন খান, স্বতন্ত্রপ্রার্থী আনোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের শাহিনুর পাশা বাসা চৌধুরী ও খেলাফত মজলিসের শেখ মুশতাক আহমদ।

সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক, খেলাফত মজলিসের মো. আমিরুল ইসলাম ও এলডিপির মাহফুজুর রহমান খালেদ তুষারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির এডভোকেট নুরুল ইসলাম, জামাতের এডভোকেট শামস উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আজিজুল হক এবং জাতীয় পার্টির নাজমুল হুদা এবং এবং ইসলামী আন্দোলনে মো. শহিদুল ইসলাম।

সুনামগঞ্জের-৫ আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে, জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর আলম, বিএনপির মো. মোশাহীদ আলী তালুকদার ও স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম।

এই আসনে বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির কলিম উদ্দিন মিলন, জামাতের আবু তাহির মো. আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের মো. আব্দুল কাদির, ন্যাশনাল ত্রিপলস পার্টির মো. আজিজুল হক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএস সি পরীক্ষার্থী নিহত

1

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

2

মধ্যনগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

3

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মাহবুবুর রহমানের

4

সাদাপাথরে পাথর লুট ঠেকাতে সেচ্ছাসেবীর ওপর হামলা,

5

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আহতের ঘটনায় আটক- ১

6

জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

7

ছাতকে শিক্ষার্থী ব'লাৎ'কার, শিক্ষক গ্রেপ্তার

8

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের

9

বেকার ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার রূপরেখা জামায়াতের পলিসি স

10

হাওরে বোরো ধান কাটার উৎসব, হাসি ফুটেছে কৃষকের মুখে

11

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

12

সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে টুডে

13

আ.লীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

14

সিলেটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তব

15

মধ্যনগরে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গৃহহীন মাজেদা আক্তা

16

অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২: বিয়ানীবাজারে নিষিদ্ধ আওয়ামী লীগে

17

সুনামগঞ্জ সীমান্তে যৌথ অভিযানে ভারতীয় কাপড় জব্দ

18

বন্দরবাজারের সিটি হার্ট আবাসিক হোটেল থেকে ২ তরুণী ৮ পুরুষ আ

19

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের নবনির্বাচ

20