টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত






অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে উপজেলা ও পৌর  বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় পৃথকভাবে পৌরসভা হল রুমে উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির ও দুপুর ২ টায় মহসিন কমিউনিটি সেন্টারে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে উভয় সভায় মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সাবেক মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। 

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ এর সভাপতিত্বে ২১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার ৯ টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ও পৌরসভার ৯ টি ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষে চলতি মে মাস হতে আগামী জুন মাসের মধ্যে বিভিন্ন তারিখ নির্ধারণ করা হয়। পরে সম্মেলনের মাধ্যমে উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময় মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু,সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির প্রবীন সদস্য আতাউর রহমান লাল হাজী উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে

1

চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

2

ছাতকে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষের আহত অর্ধশতাধিক,

3

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

4

সিলেটে খালাতো বোনকে ধর্ষণকারী ভাই গ্রেফতার

5

পরকালের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন সিলেটের জেলা প্রশাস

6

শাহপরাণ (রহ.) মাজার পুকুরে গলাকাটা মরদেহ উদ্ধার

7

জগন্নাথপুরে তামাক নিয়ন্ত্রণে প্রশাসনের প্রশিক্ষণ উদ্যোগ

8

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

9

আগামীকাল থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

10

সন্তানকে তিন মাসে ৩০ মিনিটও কোলে নিতে পারেননি হাদি!

11

যুবদের সক্রিয় অংশগ্রহণে শান্তি ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিল জ

12

গোলাপগঞ্জ সদর ইউনিয়নে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময়

13

খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্থগিত, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

14

ছাতকে ভারতীয় (বিএসএফ) পুশ ইন করা ১৬ জনের ম‌ধ্যে পোশাক, খা

15

যমুনাসহ ৪ বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত

16

হঠাৎ আগুনে আতঙ্ক ওসমানী মেডিকেলে, তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ

17

সাংবাদিক তাজিদুল ইসলামকে সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের সম্মানন

18

সিলেটে মনোনয়ন যাচাই-বাছাই: বাতিল ৭, স্থগিত ৫

19

রমজানের আগেই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

20