টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রমিকদের জন্য সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন ঈদের আগেই পরিশোধ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।মন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে কোনো গাফিলতি বরদাশত করা হবে না। সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রশাসনের সহায়তায় বিষয়টি মনিটরিং করা হবে।

কর বাড়ানো প্রসঙ্গে অর্থমন্ত্রীর বক্তব্য নিয়ে সৃষ্ট বিভ্রান্তির বিষয়ে তিনি বলেন, অর্থমন্ত্রী ব্যক্তি খাতে কর বাড়ানোর কথা বলেননি। দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন। বর্তমানে এ অনুপাত কম হওয়ায় উন্নয়ন ব্যয়ে চাপ সৃষ্টি হয়। ব্যক্তি পর্যায়ে কর বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেই বলে তিনি স্পষ্ট করেন।

রমজানে বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, প্রথমদিকে লেবুসহ কয়েকটি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা গেলেও প্রশাসনিক তদারকির ফলে বাজার এখন স্থিতিশীল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করছে।

এলডিজি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির বিষয়ে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও এ ধরনের চুক্তির উদ্যোগ নেওয়া হবে। এতে রপ্তানি খাত সম্প্রসারণ ও শিল্পায়নে ইতিবাচক প্রভাব পড়বে।

সভায় উপস্থিত প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নিজ নিজ মন্ত্রণালয়ের অগ্রাধিকারমূলক কার্যক্রম তুলে ধরেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

1

কমপ্লিট শাটডাউন’ চলবে, নতুন কর্মসূচি ঘোষণা প্রকৌশল অধিকার আন

2

হেলমেট না পরলে সিলেটে মোটরসাইকেল চালক ও যাত্রীকে ৬ হাজার টাক

3

সুনামগঞ্জে বৈধতা দিচ্ছে পশুর হাট—ভারতীয় গরু-মহিষের ব্যবসা জম

4

১১ দলীয় নির্বাচনি ঐক্যের’ আসন ঘোষণা

5

সুনামগঞ্জের তাহিরপুরে বিজিবি”র টাস্কফোর্সের অভিযানে ২৬ লাখ ট

6

জগন্নাথপুরে জমি নিয়ে সংঘর্ষ, হাসপাতালে খালেদ মিয়ার মৃত্যু

7

তিন দিনের আল্টিমেটাম: হাদি হত্যার বিচারের দাবিতে সিলেটে সড়ক

8

বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক

9

প্রতারণা ও অনৈতিক সম্পর্কের জেরে হত্যা: নারীসহ দুইজন গ্রেপ্

10

হাসপাতালে ভাঙচুর ও হামলা: ওসমানী মেডিক্যালে ৩ জন আটক

11

দৈনিক আলোর দিগন্ত পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়ো

12

বিশ্বনাথে এসএসসি-দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবদিগ

13

সিলেট ইকোপার্ক সড়কে আরসিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন

14

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

15

সিলেটে খু নে র ঘটনায় আ ট ক ১

16

সুনামগঞ্জে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল

17

ছাতকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি, বৃক্ষরোপ

18

উত্তাল নেপালে হোটেলে অবরুদ্ধ বাংলাদেশ দল, অনুশীলন স্থগিত

19

জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

20