টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি। প্রধানমন্ত্রী হিসেবে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন তিনি।

শুক্রবার রাজধানী অটোয়ার রিডো হলে শপথ গ্রহণ করেন কার্নি। এদিন বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন এবং তার ৩৭ সদস্যের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। এরমাধ্যমে দেশটিতে অবসান হলো জাস্টিন ট্রুডো অধ্যায়ের।

মূলত কানাডায় এক অস্থির সময়ে কার্নি দায়িত্ব নিলেন, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে দীর্ঘদিনের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চলছে।

এর আগে গত ১০ মার্চ তিনি লিবারেল পার্টির দলীয় প্রধান নির্বাচিত হন। আর সংবিধান অনুযায়ী দলীয় প্রধান হিসেবে তিনি প্রধানমন্ত্রিত্ব গ্রহণের দায়িত্ব পান। এদিন ৫৯ বছর বয়সি কার্নি ৮৬ শতাংশ ভোট পেয়ে সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে পরাজিত করেছেন, যেখানে ১ লাখ ৫২ হাজার দলীয় সদস্য ভোট দিয়েছেন।

এদিকে ট্রুডো জানুয়ারিতে ঘোষণা করেছিলেন যে নয় বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর তিনি পদত্যাগ করবেন, কারণ তার জনপ্রিয়তার হার কমে যায়, যার ফলে ক্ষমতাসীন লিবারেল পার্টি তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য দ্রুত প্রতিযোগিতায় নামতে বাধ্য হয়।

অন্যদিকে রাজনীতিতে নবীন কার্নি যুক্তি দিয়েছিলেন, দলকে পুনরুজ্জীবিত করার এবং ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা তদারকি করার জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত, যিনি কানাডার রপ্তানি-নির্ভর অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে- এমন অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিচ্ছেন।

উল্লেখ্য, কার্নি এর আগে কানাডা এবং ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

1

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ সিদ্ধান্ত

2

৩৪ বলে ৪ উইকেট শেষ, ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ

3

ছাতকে বিভিন্ন জায়গায় নদীর তীরবর্তী স্থানে আকস্মিক ভাঙন দেখা

4

সিলেটে গাঁজা ও চোলাই মদসহ দুই নারী আটক

5

করোনায় আরও দুইজনের মৃত্যু

6

সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে এসইউজের শুভেচ্ছা ও অভ

7

সিলেটসহ দেশজুড়ে বৃষ্টির আভাস

8

গোয়াইনঘাটে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ৬

9

খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

10

মধ্যপ্রাচ্যে সিলেট- ব্রাহ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি চলে :

11

সেই গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস

12

ছাতকের গোবিন্দগঞ্জকে আধুনিক মিনি মডেল টাউন গড়ার অঙ্গীকার,ক‌

13

সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

14

ইরানের ৬ বিমানবন্দরে হামলা ইসরাইলের, বিমান ধ্বংসের দাবি

15

৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত

16

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত

17

আগামী নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন : সিলেটে জামায়াত

18

৪০ দিন একাধারে জামাতে আদায়কারী ব্যক্তিদেরকে সৈয়দ সিরাজ আলেয়া

19

ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটের দুরবস্থার দ্রুত প্রতিকার দাবি

20