টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাসপাতালে জামায়াত আমির, খোঁজ নিলেন সেনাপ্রধান

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার পর জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানানো হয়।অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া ওই পোস্টে বলা হয়েছে, ‘সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্মানিত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের অসুস্থতা এবং চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন।’

এতে আরও বলা য়, ‘আমরা তার এই আন্তরিক দোয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তায়ালা তাকে জাযায়ে খায়ের দান করুন। আমিন।’

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করা হয় ডা. শফিকুর রহমানের। চিকিৎসকরা তার হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ার কথা জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, তার এ অবস্থায় বাইপাস সার্জারি করানোই সবচেয়ে যুক্তিযুক্ত সিদ্ধান্ত হতে পারে।

এর আগে গত ১৯ জুলাই জাতীয় সমাবেশে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে জামায়াত আমিরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এনজিওগ্রাম ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার হার্টে গুরুতর ব্লক ধরা পড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চালের বাজার স্থিতিশীল রাখতে ৩ ধাপে ব্যবস্থা গ্রহণ: খাদ্য উপদ

1

ছাতকের দোলারবাজার ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

2

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

3

সিলেটে অনলাইনে জুয়া খেলার সময় ৫ জন আটক

4

দক্ষিণ সুরমায় ইউএনওর গাড়িচাপায় একজনের মৃত্যু

5

জবি শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের টিয়ারগ্যাস লাঠি চ

6

মধ্যনগরে বাকাতলায় কুড়িয়ে পাওয়া নবজাতকের পাশে মধ্যনগর উপজেলা

7

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত, এক যুবকের হাত দ্

8

হোটেল বিলাসে অসামাজিক কার্যকলাপ: ৫ জন আটক, হোটেল সিলগালা

9

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ

10

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর বর্বর হামলা

11

ছাতক হাইস্কুলের শতবর্ষী পুকুর রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয় ব্

12

ইসরাইলি হামলায় নিহত আরও ৯৩ ফিলিস্তিনি

13

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার নারী সহ আটক- ৭

14

সিলেট চেম্বার নির্বাচন স্থগিতের প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি

15

জগন্নাথপুরে বাস খাদে পড়ে আহত ৮, প্রাণে রক্ষা পান যাত্রীরা

16

জগন্নাথপুরে হাওর বাঁধে গাফিলতি, অকাল বন্যার শঙ্কায় কৃষক

17

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সুরমা ইউনিয়ন শাখার কর্মী সভা অন

18

শ্রীমঙ্গলে রান্না ঘরের সিলিংয়ে ঝুলছিল অজগর

19

উপদেষ্টা পরিষদের বিবৃতি বিভ্রান্তিকর: বিএনপি

20