টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুয়াশা, শীত আর শ্রমিক সংকট—সব বাধা পেরিয়ে জগন্নাথপুরে বোরো আবাদ


 মজুরি-ট্রাক্টর ভাড়া বাড়লেও হাওরে বোরো আবাদে   দমেনি কৃষকেরা...৷ 


মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কনকনে শীত ও ঘন কুয়াশাকে উপেক্ষা করে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। হাওর এলাকায় যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে জমি আবাদ। কার আগে কে জমিতে ধান রোপণ করবেন—এ নিয়ে হাওরজুড়ে সৃষ্টি হয়েছে নীরব প্রতিযোগিতা।
হাওরের মাঠে দেখা গেছে, কেউ জমি হালচাষে ব্যস্ত, কেউ বীজতলা থেকে চারা তুলছেন, আবার কেউবা পানির ব্যবস্থা করে ধানচারা রোপণে নেমেছেন। তবে প্রচণ্ড শীতের কারণে দিনমজুর শ্রমিক পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। এতে শ্রমিকের মজুরি আগের তুলনায় অনেক বেড়েছে। গত মৌসুমে যেখানে শ্রমিকদের দৈনিক মজুরি ছিল ৪ থেকে ৫শ টাকা, সেখানে এবার তা বেড়ে ৬ থেকে ৭শ টাকায় দাঁড়িয়েছে।
বাড়তি মজুরি দিয়েও পর্যাপ্ত শ্রমিক না পাওয়ার কথা জানান কৃষক আনোয়ার মিয়া ও এনামুল হক। শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক বাধ্য হয়ে পরিবারের নারী-পুরুষ ও শিশু সদস্যদের নিয়েই মাঠে কাজ করছেন।
এদিকে জমি হালচাষের জন্য ব্যবহৃত ট্রাক্টরের চাহিদা বেড়ে যাওয়ায় চালকেরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন। গত বছর প্রতি কেয়ার জমি হালচাষে যেখানে খরচ ছিল ৫ থেকে ৬শ টাকা, সেখানে এবার তা বেড়ে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় পৌঁছেছে। তবুও সময়মতো জমি প্রস্তুতের আশায় ট্রাক্টরের জন্য অপেক্ষায় থাকছেন কৃষকেরা।
আরেক বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে পানি সংকট। হাওর এলাকায় সব জমি সমতল না হওয়ায় উঁচু জমিতে পানি পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। ফলে অনেকেই অতিরিক্ত খরচে দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে সেচযন্ত্র বসিয়ে পানি এনে জমি চাষের উপযোগী করছেন।
৭ জানুয়ারি বুধবার উপজেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা যায়, প্রতিকূলতা সত্ত্বেও কৃষকেরা বোরো আবাদে দমে যাননি। শীতকে হার মানিয়ে মাঠে নেমেছেন তারা।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার কারণে কিছুটা ধীরগতিতে হলেও বোরো আবাদ কার্যক্রম চলমান রয়েছে। আবহাওয়া অনুকূলে এলে রোপণের গতি আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, চলতি মৌসুমে উপজেলার নলুয়ার হাওরসহ মোট ১২টি হাওর ও নন-হাওর এলাকায় ২০ হাজার ৪৫০ হেক্টর জমিতে বোরো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে হাওর এলাকায় প্রায় ৭৫ শতাংশ এবং নন-হাওর এলাকায় ৫০ শতাংশ জমিতে ধান রোপণ সম্পন্ন হয়েছে। প্রকৃতি সহায় হলে আগামী বৈশাখে বাম্পার ফলনের প্রত্যাশা করছেন কৃষি বিভাগ।
চলতি মৌসুমে উপজেলায় বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৫১০ মেট্রিক টন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার

1

ওসি ও এসআই আবু সাইদসহ দুই খলিফার দখলে সিলেটের গোলাপগঞ্জ মডেল

2

চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

3

দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদকের মৃত্যুতে ছাতকে কর্মরত

4

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নির্বাচন সম্পন্ন

5

সুনামগঞ্জের সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান

6

বেঁচে নেই শিশু সাজিদ

7

সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর ভূমিধ্স জয়

8

উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: প্রেস উইং

9

কোম্পানীগঞ্জ সীমান্তে মাদক কারবারিদের হামলা, বিজিবির ফাঁকা গ

10

সাংবাদিক শাহনুর ওয়াদুদ সাগর তালুকদারের বড় ভাইয়ের ১৫তম মৃত্য

11

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১২১ জনকে পুশইন করল বিএ

12

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

13

সৌদিজুড়ে চলছে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার শঙ্কা

14

তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক ইশতেহার নয়, এটি জাতীয় পুন

15

উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি দানবীর ড. সৈয়দ রাগীব আলী'কে এসইউ

16

নিখোঁজের ৩ দিন পর নদী থেকে জমিয়ত নেতার ভাসমান মরদেহ উদ্ধার

17

কানাইঘাটে জালালাবাদ মডেল একাডেমির অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থ

18

উৎমা ছড়া এলাকা থেকে ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার

19

নির্বাচনে উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

20