টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে ভাবী, ভাতিজীসহ ত্রিপল হত্যা মামলায় দেবরের মৃত্যুদন্ড

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে জামি নিয়ে বিরোধের জেরে ভাবী, ভাতিজীসহ ত্রিপল হত্যা মামলার দোষী প্রমাণিত হওয়ায় শাহ আলম অরফে তাহের উদ্দিন নামে এক দেবরকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।


আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার সময়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) এর আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার মোশারফ ইউসুফ এ রায় প্রদান করেন।


দন্ডপ্রাপ্ত ব্যক্তি জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহ পাড়া গ্রামের শাহ আলম অরপে তাহের উদ্দিন (৫০)।


মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহ পাড়া গ্রামের শাহ আলম অরপে তাহের উদ্দিন এর সাথে তার ভাবী জাহানারা খাতুনের জমি নিয়ে বিরোধ চলছিল।


এর জের হিসেবে ২০১৬ সালের ২৩ আগস্ট সন্ধায় ধারালো ছরি নিয়ে ভাবীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এ সময় তার শোর চিকৎকারে মেয়ে শারমিন আক্তার ও ভাইস্তা শিমুল মিয়া এগিয়ে আসলে তাদেরকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই ভাবী মারা যায়। গুরুতর আহত অবস্থায় ভাতিজী ও ভাইস্তাকে হাসপাতালে নেয়া হলে তারাও মৃত্যুবরণ করেন।


এ ঘটনায় জাহানারার দুলাভাই মোহন মিয়া বাদী হয়ে ২৪ আগস্ট একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে পিবিআই ২০১৭ সালের ৫ ডিসেম্বর আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।


মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আজ আসামীর উপস্থিতিতে বিচারক এ রায় প্রদান করেন।


বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি এডভোকেট আফজল হোসেন। তিনি জানান, আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি দ্রুত সময়ের মধ্যেই রায় কার্াকর আশা করছি।


নিহতের স্বামী গিয়াস উদ্দিন জানান, আমরা চাই অপরাধীর শাস্তি দ্রুত কার্যকর করা হউক।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশ্ন করায় ক্ষিপ্ত সিসিক সিইও, সাংবাদিককে গালাগাল ও বের করে

1

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

2

উইমেন্স হাসপাতাল থেকে লাফ দিয়ে পড়ে যুবকের মৃত্

3

জগন্নাথপুর উপজেলা সোনালী অতীত যুক্তরাজ্যের স্মরণসভা ও নতুন আ

4

সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

5

জুড়ীতে সেপটিক ট্যাংকে মানিব্যাগ তুলতে গিয়ে যুবকের মৃত্যু

6

বড়লেখা সীমান্ত দিয়ে আবারও নারী,পুরুষসহ ১০ জনকে পুশইন

7

নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় আটক ১১

8

যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

9

চৌহাট্টায় সাংবাদিকদের ওপর হামলা চেষ্টার অভিযোগ, পুলিশের ভিন্

10

জগন্নাথপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে

11

ছাতকে বিএসএফ) পুশইন করা ১৬ জনকে ছাতক থে‌কে কুড়িগ্রামে পরিবা

12

কুলাউড়ায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

13

দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত

14

মিরাবাজারে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারী

15

মধ্যনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

16

বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অ

17

বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে ঠেলে দিল বিএসএফ, বিজিবির হাতে আট

18

সিলেটে অনলাইনে জুয়া খেলার সময় ৫ জন আটক

19

ছাতকে পরিত্যক্ত স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অবৈধ অস্ত্র উদ্ধার,

20