টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

কবে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস সচিব

টুডেসিলেট ডেক্স :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন,  এই প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে এবং আগামী ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় শফিকুল আলম বলেন, নির্বাচনের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি রয়েছে। নির্বাচনের পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর দ্রুততার সাথে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।

তিনি বলেন, সর্বোচ্চ দ্রুততার বিষয়টি বিবেচনায় নিলে তিন দিনের মধ্যেও এই প্রক্রিয়া সম্পন্ন হওয়া সম্ভব। অর্থাৎ ১৫, ১৬ অথবা ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে।

একই সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের বিষয়ে ছড়ানো গুঞ্জন নিয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, সরকার ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত। জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। সরকার শুরু থেকেই নিশ্চিত করেছে যে, নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সরে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ ডিসেম্বর মেয়ে জাইমাকে নিয়ে সিলেট হয়ে ঢাকায় ফিরছেন তারেক

1

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী আটক

2

চৌহাট্টায় সাংবাদিকদের ওপর হামলা চেষ্টার অভিযোগ, পুলিশের ভিন্

3

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার নারী সহ আটক- ৭

4

সিলেটে সুধীজনদের সঙ্গে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মশাহিদ হো

5

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান

6

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

7

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ সিদ্ধান্ত

8

শাহজালাল মাজারের ওরস হবে না অসামাজিক-অনৈসলামিক কাজ : এসএমপি

9

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

10

ঢাকা–সিলেট মহাসড়কে তেলবাহী গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহ

11

শাকসু নির্বাচন নভেম্বরের ২য় সপ্তাহে

12

এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল, হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট

13

আ. লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল যমুনা

14

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক: প্রবাসে বাংলাদেশি রাজনী

15

অবৈধ চাপাতা ধরতে গিয়ে আ হ ত বিজিবি সদস্য

16

রায়হান হত্যা মামলা : জামিন পেয়েই ভারতে পালালেন এসআই আকবর

17

বড়লেখায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

18

এটি শুধু রাস্তা নয়,আমাদের বাঁচার পথ" কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে

19

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

20