টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপূজাকে ঘিরে মাদকবিরোধী অভিযান: মধ্যনগরে ২০০ লিটার চুলাই মদ জব্দ



মো. আল আমিন, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ লিটার চুলাই মদ জব্দ ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মধ্যনগর সদর ইউনিয়নের বাজারস্থ কাচারি ঘাট সংলগ্ন মেতরপট্টিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান এবং সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাকিল মাহমুদ।
অভিযান প্রসঙ্গে ইউএনও উজ্জ্বল রায় বলেন
“দুর্গাপূজার সময় কেউ যাতে মাদক সেবন করে অনৈতিক কর্মকাণ্ডে না জড়ায় এবং পূজার সব কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।”


মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান জানান,
পূজাকে সামনে রেখে মদ তৈরির আলামত পাওয়া গেছে, যা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারত। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি থাকবে। কেউ অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে র‌্যাগিংয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কার: শিক্

1

কানাইঘাটে বজ্রপাতে মাঝির মৃত্যু

2

বাংলাদেশের গুমবিরোধী পদক্ষেপের প্রশংসা জাতিসংঘের

3

জুড়ীতে বেসরকারি স্কুল কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন।

4

সুনামগঞ্জে বাজারের জমি নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহ

5

ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

6

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

7

উত্তাল নেপালে হোটেলে অবরুদ্ধ বাংলাদেশ দল, অনুশীলন স্থগিত

8

জিন্দাবাজারে ড্রেনের উপর ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করলো সিসিক

9

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

10

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা

11

বিয়ানীবাজারে সড়কে ঝরলো কলেজ ছাত্রীর প্রাণ

12

শিক্ষার্থী দানিয়ালের মৃত্যুর ঘটনায় স্কলার্সহোমে উপাধ্যক্ষের

13

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক

14

৫০০ টাকা পাওনা নিয়ে অপমানের অভিযোগ, বিষপানে যুবকের মৃত্যু

15

সেনাবাহিনীর ‍উপর হামলা: উপজেলা বিএনপি ’র সভাপতিসহ ৯ জন কারাগ

16

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

17

সাদাপাথরে পাথর লুট ঠেকাতে সেচ্ছাসেবীর ওপর হামলা,

18

৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন থেকে বের হলেন দুই উপদেষ্ট

19

এনসিপির সমাবেশে হামলা-সংঘর্ষ সিলেটে, সড়ক ব্লকেড

20