টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজার বিরুদ্ধে মানববন্ধন



শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া নতুন জামে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজার বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে মুসল্লি ও সর্বস্তরের মানুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২২ সালে শামসুল ইসলাম রাজা দলীয় প্রভাব খাটিয়ে মসজিদের মুতাওয়াল্লির দায়িত্ব নেন। দায়িত্ব পালনকালে তিনি মসজিদের তহবিল থেকে সাত লক্ষাধিক টাকা আত্মসাৎ করেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি যুক্তরাজ্যে পালিয়ে যান। মসজিদ কমিটির পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হলেও তিনি টাকা ফেরত দেননি।
বক্তারা আরও বলেন, মসজিদের তহবিলের টাকা আত্মসাতের কারণে ইমাম-মুয়াজ্জিনের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে। মসজিদের বাউন্ডারি দেয়াল ধসে পড়লেও সংস্কার করা যাচ্ছে না। অর্থাভাবের কারণে মসজিদে প্রবেশপথ ও অন্যান্য সংস্কার কাজও বন্ধ হয়ে গেছে।
মানববন্ধনে বক্তব্য দেন— মসজিদের প্রাক্তন ইমাম মাওলানা জয়নুল ইসলাম, মুতাওয়াল্লি ইজাজুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি তারা মিয়া, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, শামছুল ইসলাম ও মনির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন— ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, নুর মিয়া, মোশাহিদ মিয়া, সবদুল মিয়া, মতি মিয়া, হাফিজ উল্লাহ, রইস আলী, হাবিবুর রহমানসহ অনেকে।
উল্লেখ্য, শামসুল ইসলাম রাজা ২০২১ সালের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছিলেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

1

ছাতকে প্রতিপক্ষের হামলায় এক মহিলা আহত

2

এনসিপির সমাবেশে হামলা-সংঘর্ষ সিলেটে, সড়ক ব্লকেড

3

১৭ মামলার আসামি চেয়ারম্যান আলফু গ্রেফতার

4

লাখো মানুষের অংশগ্রহণে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত

5

জামালগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত: শহীদ সোহাগ মিয়ার

6

তিন হলের ফল ঘোষণা, সাদিক ও ফরহাদ এগিয়ে

7

সাহেবের বাজারে ভূমিদস্যু চক্র সক্রিয় প্রশাসনের হস্তক্ষেপ কাম

8

ভাতিজার হাতে চাচা খু ন

9

সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা খেল লন্ডনগামী

10

সাংবাদিকদের নিয়ে কটূক্তি: ২৪ ঘণ্টার আল্টিমেটাম, ক্ষমা না চাই

11

স্কলার্সহোম শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

12

বড়লেখায় ফকির বাজার মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা

13

সিলেটে দিনদুপুরে শিশু অপহরণচেষ্টা: সিসিটিভি দেখে যুবক আটক

14

মধ্যনগরে সংঘর্ষ: আহত ব্যক্তি বললেন, আসামিদের চিনি না

15

সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এসএমপির বিশেষ অভিযান

16

কবে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস স

17

৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমা

18

সিলেটে রেল উন্নয়নের দাবিতে রেললাইনে ১০ মিনিট শোয়া কর্মসূচি

19

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মাহবুবুর রহমানের

20