টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে বিকল্প স্টিল সেতু অপসারণে ভোগান্তি, আর্চসেতুতেই এখন একমাত্র ভরসা


মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
পৌর শহরের নলজুর নদীর ওপর নির্মিত আর্চসেতুর কাজ শেষ হওয়ায় আগে নির্মাণ করা বিকল্প স্টিল সেতুটি অপসারণ করা হয়েছে। গত ৫ মার্চ হেলিপ্যাড এলাকা থেকে সি/এ মার্কেট পর্যন্ত স্থাপিত ওই অস্থায়ী সেতুটি ভেঙে দেওয়া হয়। এতে পৌর শহরে চলাচলে নতুন করে দুর্ভোগ দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, আর্চসেতু নির্মাণকালীন সময়ে যানবাহন ও পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প হিসেবে স্টিলের সেতুটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এটি ব্যবহার করে শহরের মানুষ সহজে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতেন। তবে আর্চসেতুর কাজ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি অপসারণের সিদ্ধান্ত নেয়।
স্থানীয় ভুক্তভোগীদের দাবি, বিকল্প সেতুটি আরও কিছুদিন রাখা হলে সাধারণ মানুষের জন্য সুবিধা হতো। কারণ আর্চসেতুর কাজ শেষ হওয়ার পরপরই শহীদ মিনার সংলগ্ন পুরোনো সেতুটি ভেঙে ফেলা হয়েছে নতুন সেতু নির্মাণের জন্য। কিন্তু সেখানে এখনো কার্যকর কোনো বিকল্প পথ চালু করা হয়নি। ফলে বর্তমানে পুরো পৌর শহরের যাতায়াতের জন্য একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে আর্চসেতু। এতে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন জানান, নদীতে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে হেলিপ্যাড থেকে সি/এ মার্কেট পর্যন্ত স্থাপিত বিকল্প স্টিল সেতুটি অপসারণ করা হয়েছে। তিনি আরও জানান, শহীদ মিনার এলাকায় নতুন একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে এবং আপাতত সেখানে বিকল্প হিসেবে একটি বাঁশের সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, পৌর শহরে অনিয়ন্ত্রিতভাবে গাড়ি পার্কিংয়ের কারণেও আর্চসেতু এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার ছাতক প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলে

1

১৫ বছরে ঋণের নামে লুট হয়েছে পৌনে ২ লাখ কোটি টাকা

2

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে টুডে সিলেট পরিবারের গভীর শোক

3

মধ্যনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

4

সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে,

5

২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবিতে

6

সিলেট শাহপরান এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারী

7

হাওরে ফসল শেষ, খুলে দেওয়া হলো সুইচগেট – মাছ ধরার প্রস্তুতি

8

প্রশ্ন করায় ক্ষিপ্ত সিসিক সিইও, সাংবাদিককে গালাগাল ও বের করে

9

সিলেট রুটে ফের ফ্লাইট চালু করলো এয়ার অ্যাস্ট্রা

10

মেন্দিবাগে অভিযানে ২৭ রাউন্ড কার্তুজসহ দুই যুবক গ্রেফতার

11

শ্রীমঙ্গলে বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

12

যুক্তরাষ্ট্রে মৌলভীবাজারের দিদারুলের দাফন সম্পন্ন,

13

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ

14

এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি: উপদেষ্টা ফারুকী

15

সিলেটে ১২তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষার পুরস

16

জাতীয় মৎস্য সপ্তাহে জুড়ীতে পুরস্কার বিতরণ ও পোনামাছ অবমুক্তক

17

অচেতন করে শাবি ছাত্রীকে সংঘবদ্ধ ধ র্ষ ণে র অভিযোগ, আটক ২

18

বড়লেখায় স্ত্রীকে হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে স্বামী

19

ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে

20