টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২



মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাদে মধ্যনগর দিঘর (রুপেসর) হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে বিল মালিকপক্ষের সঙ্গে স্থানীয় জেলেদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিল মালিকপক্ষের এক পাহারাদার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলেদের পক্ষ থেকেও একজন আহত হওয়ার দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কয়েকজন জেলে দলবদ্ধ হয়ে রুপেসর হাওরে প্রবেশ করে মাছ ধরতে যান। এসময় তাদের সঙ্গে বিল মালিকপক্ষের পাহারাদারদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত জেলেদের একটি অংশ মধ্যনগর বাজারে মালিকপক্ষের ভাড়া করা ঘরে হামলা চালায়। এসময় ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বিল রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত একটি নৌকা জোরপূর্বক চিনিয়ে নেয় তারা। সংঘর্ষে এক পাহারাদারকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর বিল মালিকপক্ষ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তাদের দাবি, বিলটির বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে এবং তারা সরকারের নিয়ম মেনে বিল পরিচালনা করছেন। অপরদিকে, জেলেদের অভিযোগ—বিলটি অবৈধভাবে দখল করা হয়েছে।
নয়াপাড়া একতা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হেলিম মিয়া বলেন, “রুপেসর হাওরের বিলটি শতভাগ বৈধভাবে আমাদের কাছে রয়েছে। সরকারের নিয়ম অনুযায়ী ছয় বছরের জন্য আমরা বিলটি ইজারা নিয়েছি। অথচ একটি পক্ষ হঠাৎ করে নিজেদের দাবি প্রতিষ্ঠার জন্য হামলা চালিয়েছে। শুধু হামলাই নয়, বিলের রক্ষণাবেক্ষণের নৌকাও চিনিয়ে নিয়ে গেছে এবং লুটপাট করেছে। আমরা প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি। তবে এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশ্ন করায় ক্ষিপ্ত সিসিক সিইও, সাংবাদিককে গালাগাল ও বের করে

1

সিলেটসহ সারা দেশে বৃষ্টির আভাস

2

জগন্নাথপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, হাসপাতালে দুই

3

নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় আটক ১১

4

হাসিনার মৃত্যুদণ্ড

5

যমুনাসহ ৪ বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত

6

সিলেটে একাধিক মামলার আসামী আওয়ামীলীগ নেতা গ্রেফতার

7

চৌকিদেখী থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

8

ছাতক চরমহল্লা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে দিনব্যাপী

9

সিলেট-১ আসনের সাথেই থাকছে নগরের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড

10

২৫ ডিসেম্বর মেয়ে জাইমাকে নিয়ে সিলেট হয়ে ঢাকায় ফিরছেন তারেক

11

কয়ছর এম আহমদকে মন্ত্রী করার দাবি জগন্নাথপুর উপজেলা প্রেসক্লা

12

কানাইঘাটে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

13

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

14

ছাতকে মুরগি চুরি নিয়ে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে আহত ৫০

15

কোরবানির চামড়া পাচার প্রতিরোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কঠোর

16

সিলেট বিভাগে রেলপথ অবরোধের ডাক, ৮ দফা দাবিতে আন্দোলনকারীদের

17

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

18

টিলা কেটে খাস জমিতে ঘর,১ জনের কারাদণ্ড

19

মধ্যনগরে নৌকাডুবিতে শিশুর মর্মান্তিক মৃত্যু

20