মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে সাজাদ মিয়া (৭০) নামের এক রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের মৃত আছলম উল্লার ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২ মার্চ শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে সাজাদ মিয়া চিকিৎসার জন্য জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে তৃতীয় তলার পুরুষ ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।
এরই মধ্যে বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাত প্রায় ৪টার দিকে হাসপাতালের তৃতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন সাজাদ মিয়া। তাৎক্ষণিকভাবে হাসপাতালের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. তানজিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন