টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে পুরাতন কোর্ট ভবন জলাবদ্ধতায় অনুপযোগী



অজিত কুমার দাশ,সুনামগঞ্জ,প্রতিনিধি::

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় আশির দশকে এরশাদ সরকারের সময় বিচার বিভাগীয় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নির্মিত হয়েছিল ছাতক উপজেলা আদালত ভবন (কোর্ট বিল্ডিং)। কিছুদিন ওই ভবনে বিচারিক কার্যক্রম চালু থাকলেও পরে তা জেলায় ফিরিয়ে নেওয়া হয়। এরপর ভবনটি বিভিন্ন সরকারি অফিসের কার্যালয় হিসেবে ব্যবহার শুরু হলেও বর্তমানে তা জলাবদ্ধতা ও অব্যবস্থাপনার কারণে প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।


প্রথম দিকে এ ভবনে উপজেলা নির্বাচন অফিস, সাব-রেজিস্ট্রার কার্যালয়, যুব উন্নয়ন দপ্তর, সহকারী সেটেলমেন্ট অফিস, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) আঞ্চলিক কার্যালয় ও দলিল লেখক সমিতির কার্যক্রম চলছিল। তবে ভবনের অবস্থার অবনতি এবং নিম্নতল ভূমির কারণে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই এখানে হাঁটু সমান পানি জমে যায়, ফলে একে একে চারটি সরকারি অফিস অন্যত্র স্থানান্তরিত হয়ে গেছে।
বর্তমানে শুধুমাত্র উপজেলা নির্বাচন অফিস এবং দলিল লেখকদের সেডটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবনের চারপাশে ঝোপঝাড় ও জঙ্গল ছড়িয়ে পড়ায় সেখানে সাপ ও অন্যান্য জীবজন্তুর ভয় সৃষ্টি হয়েছে। জনসাধারণের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। অফিসগুলো স্থানান্তরিত হওয়ায় সেবা প্রত্যাশীদেরকে নানা হয়রানি ও ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে।


২০২৩ সালের এপ্রিল মাস থেকে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস ভবনটি ছেড়ে দিয়ে বাইরে ভাড়া ভবনে কার্যক্রম পরিচালনা করছে। এতে মাসিক প্রায় ৩৫ হাজার টাকা করে সরকারি রাজস্ব ব্যয় হচ্ছে, বছরে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা। এতে করে সরকারি অর্থের অপচয় হচ্ছে এবং রাজস্ব খাতে ক্ষতি হচ্ছে কোটি টাকারও বেশি।


উপজেলা সাব-রেজিস্ট্রার মো. সাইফুল আলম বলেন, “ভবনটির অবস্থা দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্লাস্টার ঝরে পড়ে মানুষের জন্য নিরাপত্তা হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় সংস্কার কাজ করা হলে আমরা এখানেই সরকারি ভবনে ফিরে আসতে পারতাম এবং সরকারি অর্থের অপচয় রোধ হতো।”
এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “ভবনটি দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় বিষয়টি আমার নজরে এসেছে। আমি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি এবং দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এলাকাবাসীর মতে, দ্রুত ব্যবস্থা নেওয়া হলে ভবনটি পুনরায় ব্যবহারের উপযোগী হয়ে উঠবে এবং সরকারি রাজস্ব সাশ্রয় হবে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে নিয়ে কটুক্তি কয়েস লোদী’র তীব্র নিন্দা ও প্রতিব

1

আকবরের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার নিয়ে যা বললেন পুলিশ কমিশনার

2

বছরের প্রথম ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা,বন্যার আভাস সিলেটে

3

ছাতকে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্

4

শরিফ হাদির উপর হামলাকারীদের ধরতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির

5

ভারতে পালিয়ে থাকা হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞ

6

তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা

7

মাদকের গডফাদার ধরার ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছি না: স্বরাষ্ট্র

8

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

9

আটকের পরও যে ফোনে আবদুল হামিদকে ছেড়ে দেওয়া হয়

10

করোনায় ৫ জনের মৃত্যু

11

সিলেট-১ আসনের সাথেই থাকছে নগরের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড

12

মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ থাকবে

13

৩৬ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

14

কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার

15

শিক্ষার্থী দানিয়ালের মৃত্যুর ঘটনায় স্কলার্সহোমে উপাধ্যক্ষের

16

প্রবাসী ভোটারদের উৎসাহিত করতে বিশেষ কর্মসূচি নিচ্ছে নির্বাচন

17

সুনামগঞ্জে ‘সরি’ না বলায় ডাক্তারকে ছু রি কা ঘা ত স্বেচ্ছাসেব

18

জগন্নাথপুরে বৃষ্টি থামতেই পানি নামতে শুরু, স্বস্তি ফিরেছে এল

19

জগন্নাথপুরে যুবদল নেতার নেতৃত্বে জামায়াত নেতার বাড়িতে হামলা,

20