টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে সরকারিভাবে ধান সংগ্রহে কৃষকদের উৎসবমুখর প্রতিযোগিতা


 

মোঃ মীরজাহান মিজান বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর
 
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকার নির্ধারিত উচ্চমূল্যে ধান বিক্রির সুযোগ পেয়ে কৃষকদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ ও প্রতিযোগিতা। চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহে সরকার ১৪৪০ টাকা মণ দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনছে। ২৪ এপ্রিল শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
 
সরকারি এই সুযোগ কাজে লাগাতে কৃষকেরা আগ্রহভরে খাদ্যগুদামের দ্বারস্থ হচ্ছেন। তবে বরাদ্দ সীমিত থাকায় চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় লটারির মাধ্যমে বিক্রেতা নির্বাচন করতে হচ্ছে। ইতোমধ্যে দুইবার লটারি সম্পন্ন হয়েছে।
 
জগন্নাথপুর সদর খাদ্যগুদাম কর্মকর্তা শিবু ভূষণ পাল জানান, তাঁর গুদামে ৮৭৪ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে, যার মধ্যে এখন পর্যন্ত ৩০৪ মেট্রিকটন ধান সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, "আমরা কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে দিনরাত কাজ করছি।"
 
অন্যদিকে রাণীগঞ্জ খাদ্যগুদামে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪৮৮ মেট্রিকটন। এই গুদামের কর্মকর্তা নিপম সুমের জানান, এ পর্যন্ত ২৪০ মেট্রিকটন ধান সংগ্রহ সম্পন্ন হয়েছে এবং প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
 
খাদ্যগুদামে ধান নিয়ে আসা কৃষক সুরুজ মিয়া জানান, "বাজারে যে দামে ধান বিক্রি হয়, তার চেয়ে বেশি দামে সরকারের কাছে বিক্রি করতে পেরে আমরা খুব খুশি।"
 
স্থানীয় হাটে ধানের দাম কম থাকায় অধিকাংশ কৃষক সরকারি গুদামে ধান বিক্রিকে অধিক লাভজনক মনে করছেন। ফলে কৃষকদের মাঝে সরকারি সংগ্রহে অংশগ্রহণ নিয়ে যেমন আনন্দ, তেমনি প্রতিযোগিতাও দেখা দিয়েছে।
 
এই কর্মসূচি কৃষকদের অর্থনৈতিক স্বস্তি ও ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজার বিরুদ্ধে মানব

1

আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, পথে পথে অভ্যর্থনা জানাবেন নেতাকর

2

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩৬নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফি

3

ফেইসবুকে ফেক আইডি খুলে বড়লেখায় পোস্টমাষ্টারের নামে অপপ্রচারে

4

কোম্পানীগঞ্জে মদ ও ফেনসিডিলের চালান জব্দ, র‍্যাবের জালে একজ

5

শমসের মবিন চৌধুরীর অবসর: দীর্ঘ রাজনৈতিক যাত্রার ইতি

6

আ.লীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

7

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন,

8

আগামীকাল থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

9

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ

10

শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে সিলেটে সাংবাদিক সমাবেশ

11

নবীগঞ্জে গ্যাস দেয়ার সময় পাম্পে আ গু ন

12

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

13

সুনামগঞ্জে ‘সরি’ না বলায় ডাক্তারকে ছু রি কা ঘা ত স্বেচ্ছাসেব

14

জুড়ীতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান

15

ছাতকে যুক্তরাজ্য প্রবাসীর জসীমউদ্দিনের অর্থায়নে শিক্ষার্থীদে

16

সিলেটে দিনদুপুরে শিশু অপহরণচেষ্টা: সিসিটিভি দেখে যুবক আটক

17

দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

18

মৌলভীবাজারে মা ও শিশুর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে স্বামী গ

19

রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরু

20