টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা, ভাঙচুর ও লুট, থানায় অভিযোগ

মিজানুর রহমান,(দক্ষিণ সুরমা)সিলেট:: সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার সিলাম এলাকায় সাংবাদিকের বাসায় হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের একটি গুরুতর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের বাসিন্দা এবং দৈনিক জাগ্রত সিলেট-এর সম্পাদক শেখ মোর্শেদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত সাংবাদিক মোর্শেদের বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর, পরিবারের সদস্যদের ওপর হামলা এবং মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ হামলা, ভাঙচুর ও লুটের বেশ কিছু আলামত সংগ্রহ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ঘটনায় বৃহস্পতিবার সাংবাদিক শেখ মোর্শেদের স্ত্রী আয়শা বেগম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে মোগলাবাজার থানায় একটি এজাহার দাখিল করেছেন।

পুলিশ বলছে, অভিযোগের তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হচ্ছে অপেক্ষা, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় আসছে

1

লন্ডন পাঠানোর নামে সিলেটে ২ কোটি টাকা হাতিয়ে পলাতক দম্পতি গ্

2

গোয়াইনঘাটে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

3

বড়লেখায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

4

শাবিপ্রবিতে র‍্যাগিং ইস্যুতে ২৫ শিক্ষার্থী বহিষ্কার, বিক্ষোভ

5

ছাতকে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ ও আলোচনা সভা অ

6

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সিলেটে শোয়া কর্মসূচী

7

বিয়ানীবাজারে আইফোনের জন্য যুবক খুন: বন্ধুই হত্যার সঙ্গে জড়িত

8

স্কলার্সহোম-এ শিক্ষক বরখাস্তে তোলপাড়, নির্বাচনী রাজনীতির অভি

9

হাওরে ফসল শেষ, খুলে দেওয়া হলো সুইচগেট – মাছ ধরার প্রস্তুতি

10

মধ্যনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

11

কুলাউড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন উত্ত

12

সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুনিশ্চিত করবে বিএনপি: কয়েস লোদী

13

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

14

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সমাবেশ

15

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

16

চোরাচালানবিরোধী অভিযানে সিলেটে বিজিবির বড় সাফল্য

17

সাইবার বুলিংয়ের শিকার শাবির নারী শিক্ষার্থীরা

18

বেকার ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার রূপরেখা জামায়াতের পলিসি স

19

যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ

20