টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত


জগন্নাথপুর প্রতিনিধি ::
“মুমূর্ষু রোগীর প্রাণের টানে, এগিয়ে আসুন রক্তদানে”-এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলার ইসহাকপুরে সেচ্ছায় রক্তদান যুবসংঘ এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে দুই শতাধিক ছাত্র-ছাত্রী ও স্থানীয় লোকজনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
উপজেলার রতিয়ার পাড়া বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে রতিয়ার পাড়া বাদশা মিয়া সঃ প্রঃ বিদ্যলয়ের শিক্ষার্থীরা এবং এলাকার লোকজন বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করান।
সেচ্ছায় রক্তদান যুব সংঘের তরুণ সেচ্ছাসেবীদের উদ্যোগে এবং এলাকার প্রবাসী সদস্যদের অর্থায়নে এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
সার্বিক তত্বাবাধনে ছিলেন- ফাহিম আহমেদ, সাহেল মিয়া, সুয়াজুল ইসলাম, মুক্তাজুল ইসলাম, আফজাল মিয়া, মোঃ আব্দুল সাহিদ, আশরাফুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য সেচ্ছাসেবী।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সেচ্ছায় রক্তদান যুব সংঘ" সংগঠনটি  খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো। স্বাগত বক্তব্য রাখেন তরুণ সেচ্ছাসেবী মোঃ আব্দুল সাহিদ, আফজাল মিয়া।
বক্তারা বলেন, ”সেচ্ছায় রক্তদান যুব সংঘ” যার একমাত্র লক্ষ্য মানব সেবা। রক্তদানে ভয় নয়,রক্তদান মানুষের সাথে মানুষের রক্তের সম্পর্ক তৈরী করে। সংগঠনটি প্রবাসী ও দেশে অবস্থানকারী তরুণদের নিয়ে মানবসেবা করার জন্যই গড়া। যেকোনো কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হয়। গ্রামের লোকজন ও স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীর অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্

1

জুড়ীতে সেপটিক ট্যাংকে মানিব্যাগ তুলতে গিয়ে যুবকের মৃত্যু

2

ছাতকে একতা বালু উত্তোলন ও সরবরাহকারী সমিতির সাধারণ সভা অনুষ্

3

জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফ

4

সুনামগেঞ্জর সাবেক এমপি শামীমা গ্রে প্তা র

5

নানীর বাড়ী’ থেকে জুয়া খেলা অবস্থায় আটক- ১০

6

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

7

উত্তরায় বিমান বিধ্বস্ত: পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

8

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: এক কোটি ৯ লাখ টাকার ভারতীয় পণ

9

ড. ইউনূস পদত্যাগ করলে যেসব সংকটে পড়তে পারে দেশ

10

ব্রাহ্মণবাড়িয়া-২ বেসরকারিভাবে নির্বাচিত রুমিন ফারহানা

11

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

12

সিলেটে মেডিকেল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

13

সিলেটের জেলা প্রশাসককে আদালতের কারণ দর্শানো নোটিশ

14

স্কলার্সহোম শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ, উপাধ্যক্ষের অ

15

কুলাউড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা,নিহত রুহির রহস্যজনক মৃত্যুতে

16

মধ্যনগরে সড়ক দুর্ঘটনায় আহত ঝর্ণার চিকিৎসায় উপজেলা বিএনপির সহ

17

জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠানে ছাতক হাসপাতালের উদ্যোগে ফ্রি মেড

18

১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব

19

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শ

20