টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

বড়লেখায় শিবিরের 'মৌসুমী ফল উৎসব- আয়োজন



মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখায় কলেজ অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ''মৌসুমী ফল উৎসব-২৫'' এর আয়োজন করে বাংলাদেশের ইসলামী ছাত্রশিবির বড়লেখা সরকারি কলেজ শাখা। 
সোমবার (১৬ জুন) দুপুরে বড়লেখা সরকারি কলেজ ক্যাম্পাসে ফল উৎসবের আয়োজন করা হয়। এতে কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেয়। 

ফল উৎসবে আম, লিচু, কাঁঠাল, আনারস, জাম, লকটন, পেয়ারা ইত্যাদি মৌসুমি ফলসহ বিভিন্ন রকমের দেশীয় ফল স্থান পায়। এছাড়া শিক্ষার্থীদের হাতে-কলমে পরিচয় করানো হয় সবগুলো ফলের সঙ্গে। কোন ফলের কী উপকারিতা রয়েছে সেসব বিষয় শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য ও পাঠাগার সম্পাদক আব্দুল কাইয়ূম মুরাদ বলেন, ছাত্রশিবির এর বিরুদ্ধে একসময় হাজার হাজার ভুল তথ্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছিল যাতে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের সাথে মিশতে না পারে কালের বিবর্তনে আজ লক্ষ লক্ষ ছাত্র শিবিরের আদর্শ গ্রহণ করেছে। এ আদর্শ শিবিরের নয় এ আদর্শ ইসলামের। তাই আপনাদের প্রতি আমাদের দাওয়াত হচ্ছে শিবিরের সাথে একত্রিত হয়ে, নিজেকে গঠন করতে আসুন।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ তুফায়েল আহমদ। তিনি বলেন, শিবির যে ব্যতিক্রম আয়োজন করেছে আমি তা দেখে মুগ্ধ হয়েছি। এরুপ আয়োজন করার জন্য ছাত্রশিবিরের কলেজ শাখাকে ধন্যবাদ জানাই।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক আব্দুস সবুর, মৌলভীবাজার জেলা শিবিরের সভাপতি ছাত্রনেতা নিজাম উদ্দিন, পৌর জামায়াতের সাবেক সভাপতি খিজির আহমদ, বড়লেখা শহর সভাপতি হুমায়ুন কবির সাজু। 
এছাড়াও উপস্থিত ছিলেন বড়লেখা পশ্চিম শাখার সভাপতি কামরান আহমদ, শহর সেক্রেটারি সেক্রেটারি নোমান আহমদ, কুলাউড়া উপজেলা দক্ষিণ সেক্রেটারি ফয়সল আহমদ, বড়লেখা পশ্চিম সেক্রেটারি সাব্বির আহমদ, বড়লেখা শহর বায়তুলমাল সম্পাদক ইমদাদুল হক এমাদ, স্কুল কার্যক্রম সম্পাদক মো কলিম উদ্দিন, সাহিত্য সম্পাদক জাকির হোসেন, কলেজ কার্যক্রম সম্পাদক শামসুল আলম হাসান, পৌরসভা সভাপতি সাব্বির আহমদ, সদর ইউনিয়ন সভাপতি আব্দুস ছামাদ সাঈদ প্রমূখ।
অনুষ্ঠানের শেষে আগত সকল শিক্ষার্থীদের নিয়ে মৌসুমি ফল আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে সরকারিভাবে ধান সংগ্রহে কৃষকদের উৎসবমুখর প্রতিযোগ

1

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১৫ হ

2

সুনামগঞ্জের চামারদানি ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ

3

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় পর্যটকদের পদচারণায় মুখর,বিজিবি”র

4

ছাতকে ভূমি উন্নয়ন কর আদায়ে নজিরবিহীন সাফল্য

5

উত্তাল নেপালে হোটেলে অবরুদ্ধ বাংলাদেশ দল, অনুশীলন স্থগিত

6

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছি

7

রাতারগুল ঘুরে দেখলেন আসিফ নজরুল

8

৩৬ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

9

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

10

ছাতকে বিদেশী মদ সহ আটক ৩, এবং নিয়মিত মামলার একজন আসামি গ্রে

11

হবিগঞ্জে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

12

দৈনিক যে পরিমাণ গরুর মাংস খাওয়া নিরাপদ

13

টুডে সিলেট এর সুনামগঞ্জ প্রতিনিধি অজিত কুমার দাস এখন চ্যানেল

14

জগন্নাথপুরে জমি নিয়ে সংঘর্ষ, হাসপাতালে খালেদ মিয়ার মৃত্যু

15

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

16

কোনো ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়

17

মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের

18

১৮ কোটি জনগণের ইউনূস আপনি, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারু

19

আরিফুল হক চৌধুরী'র সাথে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট'র সৌ

20