টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বেঠক শেষে রাত ১১টার দিকে গণমাধ্যমের মুখোমুখি হন উপদেষ্টারা। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী সভায় অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

আইন  উপদেষ্টা বলেন, বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।এর আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। হত্যা, নির্যাতন, টেন্ডারবাজি, ধর্ষণ ও জননিরাপত্তা বিঘ্নসহ নানা অপরাধের দায়ে এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়।

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি ওঠে। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠনের দাবির মুখে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে সিএনজিতে তিনজনের বেশি যাত্রী তোলা নিষিদ্ধ

1

কমপ্লিট শাটডাউন’ চলবে, নতুন কর্মসূচি ঘোষণা প্রকৌশল অধিকার আন

2

সিলেটে ১২তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষার পুরস

3

১২ ফেব্রুয়ারি একই দিনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন

4

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস,

5

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

6

সুনামগঞ্জে গ্লোবাল টিভির ৩য় বর্ষপূতি পালিত

7

বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে ঠেলে দিল বিএসএফ, বিজিবির হাতে আট

8

নিসচা জুড়ী উপজেলা শাখার বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫ পা

9

ছাতকে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাদের মতবিনিময় সভা

10

মধ্যনগরে সড়ক দুর্ঘটনায় আহত ঝর্ণার চিকিৎসায় উপজেলা বিএনপির সহ

11

ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

12

সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুনিশ্চিত করবে বিএনপি: কয়েস লোদী

13

সিলেটের চা বাগান থেকে জুয়ার আসর ভেঙে ১২ জন গ্রেপ্তার

14

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

15

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

16

হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার

17

সুনামগঞ্জে ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল একেএম জাকারিয়া কাদি

18

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আপ্যায়

19

ছাতকে সরকারী খাদ্যগুদামে ধান সংগ্রহের নামে ব‌্যাপক অনিয়ম-দূর

20