টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

নিজেকে ‘হাফ সিলেটি’ বললেন তারেক রহমান,

 

 লন্ডনে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আবেগঘন বিদায়.....


টুডেসিলেট ডেক্স ::নিজেকে ‘হাফ সিলেটি’ বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দেশে ফেরার আগে লন্ডনে শেষবারের মতো বড় জমায়েতে প্রবাসী বিএনপি কর্মীদের সঙ্গে মিলিত হন তারেক রহমান। বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনের সিটি প্যাভিলিয়নে লন্ডন বিএনপির আয়োজিত আলোচনা সভায় কথা বলছিলেন তারেক।

সেখানে সবার উদ্দেশে তিনি বলেন, “এখানে আপনারা অনেকেই আছে, শুধু সিলেট নয়, সিলেটসহ বিভিন্ন জেলা, সিলেটের বাইরেও…তবে অধিকাংশই সিলেটেরবাট সিলেটের বাইরেও মানুষ আছেন…সিলেট হোক, সিলেটের বাইরেই হোক…. ভাই আমিও হাফ সিলেটি। কাজেই বলে লাভ নাই।”

এ কথায় উপস্থিত সবাই করতালি দেন। এ সময়ে তারেককে হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল।

তারেক রহমান বিয়ে করেছেন সিলেটে। নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের ছোট মেয়ে চিকিৎসক জুবাইদা রহমানকে বিয়ে করেন তারেক।মাহবুব আলী খানের বাড়ি সিলেটের বিরাহীমপুরে।

এদিকে ২৫ ডিসেম্বর দেশে ফেরার আগে লন্ডনে বিজয় দিবসের এ অনুষ্ঠান কার্যত তারেকের বিদায় অনুষ্ঠানে পরিণত হয়।

হল ভর্তি প্রবাসী বিএনপি কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা কী ঐক্যবদ্ধ থাকতে পারবেন?” কর্মী-সমর্থকরা সমবেত কণ্ঠে ‘হ্যাঁ’ বলেন।

তারেক বলেন, “ঐক্যবদ্ধ থাকতে পারলেই আমরা আমাদের এই যে পরিকল্পনার (দেশ গড়ার পরিকল্পনা) কথা বললাম, তা সফল করতে পারব, ঐক্যবদ্ধ থাকলেই আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব, ঐক্যবদ্ধ থাকলেই আমরা বাংলাদেশে জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

1

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

2

খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

3

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

4

কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন: জগন্নাথপুরে পাঁচজনের কারাদ

5

শ্রীমঙ্গলে বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

6

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা

7

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হা

8

সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশ

9

অচেতন করে শাবি ছাত্রীকে সংঘবদ্ধ ধ র্ষ ণে র অভিযোগ, আটক ২

10

কর্মবিরতি প্রত্যাহার: সোমবার সকাল ৮টা থেকে কাজে ফিরছেন ওসমান

11

মধ্যনগরে বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ দুই চোর গ্রেফতার

12

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ধানে মাইকিং

13

সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা খেল লন্ডনগামী

14

জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপ

15

ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের লক্ষ্য: সিলেটের নতুন এসপি আখত

16

পুলিশের সেবায় টাকা লাগে না: কুলাউড়ায় এসপি’র ঘোষণা, ইভটিজিং-ক

17

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

18

ছাতকে পল্লী উন্নয়ন বোর্ডের দক্ষতার উপর প্রশিক্ষন শুরু।

19

ছাতক চরমহল্লা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে দিনব্যাপী

20