টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটের আলোচিত পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে

সিলেটের বহুল আলোচিত ও সমালোচিত পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক এবং রুনু মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৭ জুলাই) সকালে বিস্ফোরক ও ভাংচুরের একটি মামলায় জামিন নিতে গেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শরীফুল হক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল খালিক।

তিনি জানান, ২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-বি-১৪১৮) এর নির্বাচন চলাকালে কদমতলী টার্মিনালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় সেলিম আহমদ ফলিক ১ নম্বর এবং রুনু মিয়া ২ নম্বর আসামী ছিলেন। এতদিন তারা জামিনে ছিলেন। কিন্তু রোববার (২৭ জুলাই) জামিনের আবেদন নিয়ে আদালতে উপস্থিত হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য,  আওয়ামী সরকারের আমলে ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্তও তিনি একই পদে ছিলেন।

২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়নের নির্বাচনে সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়ার নেতৃত্বে কদমতলী টার্মিনালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ওই বছরের ১৩ ডিসেম্বর দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম। সেই মামলায় তারা জামিনে ছিলেন।

 সবশেষ রোববার জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের ফাঁসি, ৭ জনের

1

খালেদা জিয়া আর নেই

2

১৭ মামলার আসামি চেয়ারম্যান আলফু গ্রেফতার

3

সিলেট বিভাগের ১৯ আসনে প্রশাসনিক প্রস্তুতি—রিটার্নিং কর্মকর্ত

4

গুমের পর হত্যা: ১৩ বছর পর ইলিয়াস আলী নিখোঁজ রহস্যের ভয়ংকর সত

5

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

6

সেনাবাহিনীর ‍উপর হামলা: উপজেলা বিএনপি ’র সভাপতিসহ ৯ জন কারাগ

7

বড়লেখায় স্ত্রীকে হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে স্বামী

8

সিলেটে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক খুন

9

দোয়ারাবাজারে ভাতিজার হাতে চাচি খুন

10

মধ্যনগরে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

11

শতবর্ষী হিজল বাগান রক্ষায় ইউএনও’র অভিযান, দখলদারদের সতর্কবার

12

মেন্দিবাগে অভিযানে ২৭ রাউন্ড কার্তুজসহ দুই যুবক গ্রেফতার

13

বিয়ানীবাজারে আইফোনের জন্য যুবক খুন: বন্ধুই হত্যার সঙ্গে জড়িত

14

দৈনিক যে পরিমাণ গরুর মাংস খাওয়া নিরাপদ

15

সিলেট শাহপরান এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারী

16

কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৩ শতাধিক

17

সুনামগঞ্জে হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

18

বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আসিফ

19

ইসরাইলি হামলায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস

20