টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক ইশতেহার নয়, এটি জাতীয় পুনর্জাগরণের অঙ্গীকার — মিজান চৌধুরী



এস. ডব্লিউ. সাগর তালুকদার
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন,
“আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, বেগম খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রামের পথের অনুসারী এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। তারেক রহমানের ৩১ দফা কেবল রাজনৈতিক ইশতেহার নয়, এটি জাতীয় পুনর্জাগরণের অঙ্গীকার।”
নারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,
“আমাদের মা-বোনরা জাতির শক্তির প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া ধানের শীষের বিজয় সম্ভব নয়।”
তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করবে এবং নারীদের শিক্ষা, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে।
মিজান চৌধুরী আরও বলেন,
“ধানের শীষ মানে জনগণের অধিকার, ধানের শীষ মানে ভোটের স্বাধীনতা। আসন্ন নির্বাচনে ঐক্য, ধৈর্য ও দৃঢ় মনোবল নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
সোমবার (৩ নভেম্বর) বিকালে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী ও আমবাড়ী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আবু হেনা আজিজ এর সভাপতিত্বে আয়োজিত সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগরে বিএনপির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল

1

সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে: তারেক রহমান

2

দীর্ঘ অপেক্ষার অবসান: সিলেটের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ার

3

সিলেট টাইটান্সকে পরাজিত করে রাজশাহী ফাইনালে!”

4

দুপুরের মধ্যে সিলেটসহ যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

5

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, আসতে পার

6

হবিগঞ্জে সীমান্ত দিয়ে শিশুসহ ১৯ বাংলাদেশিকে পুশইন

7

সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী শাহ্ আলম এর

8

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

9

বন্দরবাজারের সিটি হার্ট আবাসিক হোটেল থেকে ২ তরুণী ৮ পুরুষ আ

10

সিলেটে খু নে র ঘটনায় আ ট ক ১

11

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান

12

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা, আসামি আওয়ামী লীগ নেতা

13

ভোক্তা অধিকারের জব্বারকে ‘মারধর’, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা জা

14

ডাকাতির মামলায় সিলেটে গ্রেফতারের পর বহিষ্কার বিএনপি নেতা

15

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (বাসক) এর পক্ষ থেকে ফ্রান্স প

16

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষ, নিহত বেড়ে ৪

17

দোয়ারাবাজারে এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

18

শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিলেন ট্রাইব্যুনাল

19

জগন্নাথপুরে তামাক নিয়ন্ত্রণে প্রশাসনের প্রশিক্ষণ উদ্যোগ

20