টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

উৎমা ছড়া এলাকা থেকে ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার

সিলেটের কোম্পানীঞ্জ উপজেলার উৎমা ছড়া এলাকা থেকে ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে এগুলো উদ্ধার করে জব্দ করা হয়।

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ উৎমা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত সংলগ্ন উৎমাছড়া এলাকা প্রাকৃতিকভাবে বালু ও পাথরে সমৃদ্ধ এবং পর্যটন এলাকা হিসেবে সুপরিচিত। গত কয়েক বছর ধরে স্থানীয় কিছু অসাধু চক্র উৎমাছড়া থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে মজুদ করে আসছে।
মঙ্গলবার সকাল ১১ টায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির একটি টহলদল আদর্শগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উক্ত এলাকায় প্রায় ২ লাখ ঘনফুট পাথর মজুদ রয়েছে।পরবর্তীতে সিলেটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার মাধ্যমে উদ্ধারকৃত পাথরের সঠিক পরিমাণ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তবর্তী এলাকায় বিজিবির কঠোর নজরদারি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় অসাধু চক্রের অন্তর্দ্বন্দ্বের কারণে তারা মজুদকৃত পাথর দেশের বিভিন্ন স্থানে পাচার করতে ব্যর্থ হয়। পরে মঙ্গলবার সকালে এই পাথর জব্দ করা হয়েছে। পরে এগুলো পুনঃস্থাপন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনায় আরও দুইজনের মৃত্যু

1

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্তের দাবিতে স

2

জুড়ীতে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

3

মেন্দিবাগে অভিযানে ২৭ রাউন্ড কার্তুজসহ দুই যুবক গ্রেফতার

4

কারাগার থেকে পলায়নের ১ বছর পর সিলেটের রিপন গ্রেফতার

5

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন করা ১০ অনুপ্রবেশকারীকে ছেড়ে দ

6

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

7

ছাতকে একতা বালু উত্তোলন ও সরবরাহকারী সমিতির সাধারণ সভা অনুষ্

8

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

ছাতকের জাউয়া সাহিত্যিক পাড়া মাদকমুক্ত এলাকা ঘোষণা

11

বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে ঠেলে দিল বিএসএফ, বিজিবির হাতে আট

12

দুপুরের মধ্যে সিলেটসহ যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

13

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক

14

ড. ইউনূসের সাক্ষাৎ পাচ্ছেন না টিউলিপ

15

আজ থেকে সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

16

নিজেকে ‘হাফ সিলেটি’ বললেন তারেক রহমান,

17

হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

18

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

19

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

20