টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদকের মৃত্যুতে ছাতকে কর্মরত সাংবাদিকদের শোক



নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ ::
দৈনিক শ্যামল সিলেট-এর বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, প্রবীণ সাংবাদিক আবুল মোহাম্মদ আর নেই। সোমবার দুপুরে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতকে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
শোকবার্তায় যারা স্বাক্ষর করেছেন তাঁদের মধ্যে রয়েছেন—দৈনিক যুগান্তরের আনোয়ার হোসেন রনি, দৈনিক সমকাল ও উত্তরপূর্বের শাহ আখতারুজ্জামান, দৈনিক নয়াদিগন্ত ও জালালাবাদের আমিনুল ইসলাম হিরণ, দৈনিক ইনকিলাব ও শ্যামল সিলেটের কাজী রেজাউল করিম রেজা, দৈনিক বাংলাবাজার ও কাজিরবাজারের আতিকুর রহমান, দৈনিক কালবেলার সাকির আমীন, দৈনিক আমাদের নতুন সময়ের মো. নুর উদ্দিন, দৈনিক আমার সংবাদ-এর মুশাহিদ আলী, দৈনিক মানবকণ্ঠের খালেদ মিয়া, মোহনা টিভির মাহমুদ আলী, অপরাধচিত্রের নাজমুল ইসলাম, দৈনিক সংগ্রামের লুৎফুর রহমান শাওন, দৈনিক আমার দেশ-এর প্রভাষক মোশারফ হোসেন, দৈনিক যায়যায় দিন-এর সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক মানবজমিনের আরিফুর রহমান মানিক, সংবাদ দিগন্তের মোহাম্মদ জাকারিয়া, দৈনিক ভোরের চেতনার ফজল উদ্দিন, এশিয়ান টিভির নাজমুল হাসান জুয়েল, দৈনিক ডেসটিনির অজিৎ কুমার দাশ, এনটিভি ইউরোপের তাজিদুল ইসলাম, দৈনিক আলোর দিগন্তের ফারুক আহমদ নোমান, দৈনিক আমার বার্তার জুনেদ আহমদ রুনু, আজকের খবরের পাপলু মিয়াসহ আরও অনেকে।
তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

1

গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

2

ছাতকে হকারদের দখলে ফুটপাত,যানজটে নাকাল শহরবাসী

3

ওসি ও এসআই আবু সাইদসহ দুই খলিফার দখলে সিলেটের গোলাপগঞ্জ মডেল

4

সিলেটে ৪৮ বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

5

বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে ঠেলে দিল বিএসএফ, বিজিবির হাতে আট

6

সুনামগঞ্জ -৪ আসনে এড. নুরুল ইসলামকে প্রার্থী করার দাবী পৌরসভ

7

পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে রূপ দেওয়ার সময় এসেছে’..ভিপি নুর

8

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় দুদকের নোটিশ

9

থানায় না গিয়েই জিডি-মামলার সুযোগ: এসএমপি কমিশনার

10

ছাতকে বিএনপির ১৩টি ইউনিয়নে আহবায়ক কমিটি গঠন

11

ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

12

ছাতক হাইস্কুলের শতবর্ষী পুকুর রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয় ব্

13

সীমান্তে আবারও রক্তপাত: কোম্পানীগঞ্জে দুই বাংলাদেশি নিহত

14

তালাক দেওয়া স্ত্রীকে বন্ধুদের নিয়ে গ ণ ধ র্ষ ণ

15

জামেয়া দারুল কুরআন মজুমদারপাড়া মাদ্রাসায় মরহুম রফিকুল আলম স্

16

মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের প্রাণ : সিলেটে দৈনিক বর্

17

কুলাউড়া সাজ ভিডিও এন্ড ফটোগ্রাফী এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠা

18

কমলগঞ্জে গাঁজাসহ আটক ২

19

ইসলামী যুব মজলিস ছাতক উপজেলা শাখা পূর্ণগঠন সম্পন্ন

20