টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৩ দিন পর নদী থেকে জমিয়ত নেতার ভাসমান মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে নিখোঁজের প্রায় ৫৭ ঘণ্টা পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দিরাই উপজেলার শরিফপুর বাট্টা এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মুশতাকের ভাতিজা আবু সুফিয়ান এবং সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী।

মাওলানা মুশতাক গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন। তার স্ত্রী রুবি বেগম জানান, সেদিন রাত সাড়ে ১০টার দিকে ফোনে মুশতাক বলেন, আমি এক ঘণ্টার মধ্যে বাড়ি ফিরব। এরপর তার ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন বুধবার শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রুবি বেগম।

জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রোকন উদ্দিন জানান, মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিট পর্যন্ত সুনামগঞ্জের দিরাই রাস্তা পয়েন্ট এলাকায় সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে, এরপর থেকে আর কোনো খোঁজ মেলেনি।

মাওলানা মুশতাক শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের বাসিন্দা। তিনি সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ–জগন্নাথপুর) আসনে জমিয়তের সম্ভাব্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরীর চাচাতো ভাই।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের মরদেহ জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধিভঙ্গ করে সরকারি গাছ কাট

1

সিলেটের যে সব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

2

ছাতকে ভূমি উন্নয়ন কর আদায়ে নজিরবিহীন সাফল্য

3

আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক-৬

4

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

5

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

6

ভাটি বাংলার যুবক হেলালকে ঘিরে আলিয়া মাঠে জনসভার বাড়তি আগ্রহ

7

আজ থেকে সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

8

তারেক রহমানের আহ্বানে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিজান চৌধুর

9

হাওরে বোরো ধান কাটার উৎসব, হাসি ফুটেছে কৃষকের মুখে

10

ছাতকে ভারতীয় (বিএসএফ) পুশ ইন করা ১৬ জনের ম‌ধ্যে পোশাক, খা

11

মধ্যনগরে র‍্যাবের অভিযানে ১৮৩০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রে

12

কানাইঘাটে জমি নিয়ে রক্তাক্ত হত্যাকাণ্ড: র‌্যাব-৯ এর অভিযানে

13

নিহত ছাত্রদল নেতা সাম্যর বড় ভাই যোগ দিলেন এনসিপিতে

14

সুনামগঞ্জ সদরে প্রথম দিনই নির্বাহী কর্মকর্তার ব্যতিক্রমী ঘোষ

15

সিলেটসহ চার বিভাগে বৃষ্টির আভাস

16

নবীগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষ: নিহত ১, আহত দেড় শতাধিক

17

আ’লীগ নেতার বাসায় গৃহকর্মীর ঝুলন্ত লা শ

18

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

19

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

20