টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান

সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাঁশতলা, পেকপাড়া বাগানবাড়ি(১২ কিলোমিটার)সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ও টহলের ব্যবস্থা নিয়েছে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ান।

ভারতে গত শুক্রবার ওই সীমান্তে রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত কারফিউ জারি করেছে।। এরই আবহে বাংলাদেশের সুনামগঞ্জ সীমান্তে এই ব্যবস্থা নেওয়া হয় বলে জানান সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

জানা গেছে, ভারতীয় বিএসএফের দুই নম্বর ব্যাটালিয়ানের সীমান্ত এলাকায় কারফিউ জারি করায় সিলেট ৪৮ ব্যাটালিয়নের সঙ্গে সুনামগঞ্জের এলাকার মধ্যে ১২ কিলোমিটার (৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় মধ্যে)পড়েছে। এই ১২ কিলোমিটার দোয়ারা বাজার সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপত্তা ও কোনোভাবেই ভারত থেকে অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যাপারে জেলার সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

এই সীমান্ত এলাকায় কোথাও কাঁটাতারের বেড়া নেই বলে জানান স্থানীয় বাসিন্দারা। এ সুযোগে ভারতীয় চিনি, পেয়াজ, মসলা, চকলেট, কসমেটিকস, মাদকসহ ভারতীয় মালামাল আসে। আর ভারতে যাচ্ছে ইলিশ মাছ, শিং মাছ, সুপারিসহ নানা দেশীয় পণ্য। এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় পুশইন হচ্ছে। বাংলাদেশে পুশইন করার ঘটনা ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, জেলার দোয়ারা বাজার সীমান্ত এলাকার বাঁশতলা, পেকপাড়া ও বাগানবাড়ি এলাকা ভারতের কারফিউর মধ্যে পড়েছে। এখন কবে নাগাদ শিথিল হবে তা বলা যাচ্ছে না। তাই এ উপজেলার ১২ কিলোমিটার সীমান্তে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা, সচেতনতা কার্যক্রম ও অতিরিক্ত টহলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও জেলার অন্যান্য সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‌নির্বাচনের তফ‌সিল আগামীকাল সন্ধ্যায়

1

বিএমজেএ সুনামগঞ্জ জেলা কমিটি: কথা বলে ইজ্জত হারাবেন না, চ

2

৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’

3

চাঁদাবাজ–দখলবাজদের কঠোর পরিণতির হুঁশিয়ারি জামায়াত আমীর ডা. শ

4

মধ্যনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার

5

ছাতকে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরত

6

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সিলেটের দুই কেন্দ্রীয় কারাগারে পোস্টা

7

ব্যবসায়ী আজির উদ্দিন ওমরাহ পালনে বুধবার বায়তুল্লার পথে

8

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বা

9

ভোটের আগের দিন হাইকোর্টে স্থগিত শাকসু নির্বাচন

10

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

11

তাহিরপুরে প্রবাসী নারীর পরিবারের ওপর হামলা-লুটপাট: ন্যায়বিচ

12

জগন্নাথপুরে সরকারিভাবে ধান সংগ্রহে কৃষকদের উৎসবমুখর প্রতিযোগ

13

এ মাসে ‘জুলাই সনদ’ না হলে সরকার দায়ী "সালাহউদ্দিন

14

বড়লেখায় ভুয়া আইডি দিয়ে সাংবাদিক রমিজের বিরুদ্ধে অপপ্রচার

15

মাদ্রাসার কক্ষে মিললো ছাত্রের ঝুলন্ত লা শ

16

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

17

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

18

সিলেটের ছয় আসনে মনোনয়ন দাখিল করলেন ৪৭ প্রার্থী

19

আ.লীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

20