টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিয়ানীবাজারে আইফোনের জন্য যুবক খুন: বন্ধুই হত্যার সঙ্গে জড়িত

 স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে আইফোনের জন্য ইমন আহমদ (২০) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে। এ ঘটনায় আশরাফুল (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত আশরাফুল আব্দুল করিম মনাইর ছেলে।বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামের একটি ফিসারির পার থেকে তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ইমনের লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ জানায়, বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে ইমন আহমদ (২০) খুবই সহজ-সরল প্রকৃতির যুবক। তিনি আইফোন ১৫ প্রো ম্যাক্স একটি ফোন ব্যবহার করতেন এবং তার এই ফোনের উপর তার বন্ধু-বান্ধবের নজর রয়েছে। তারা প্রায়ই ইমনের মোবাইল ফোন নিয়ে ব্যবহার করতো। গত ৭ ডিসেম্বর ইমনকে তার বন্ধু আশরাফুল বাড়ি থেকে বের করে নিয়ে আসে এবং পরবর্তীতে তাকে আর পাওয়া যায়নি।পরবর্তীতে আজ বুধবার সকালে উপজেলার শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামের একটি ফিসারির পার থেকে তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ইমনের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত তার বন্ধু আশরাফুলকে আটকের পর তার জবানবন্দিতে আইফোন ছিনতাই ও ইমন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানায় পুলিশ।বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘একটি ফিসারির পার থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ইমন নামের এক যুবকরে লাশ উদ্ধার করে পুলিশ।  এবং এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এদিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের শারীরিক অবস্থা অবনতির আশঙ্কা, মেডিকেল বোর্ড গঠন করে সি

1

সিলেট নগরীতে ট্রাকের ধাক্কায় নারী চিকিৎসকের মৃ ত্যু

2

বিয়ানীবাজারে সড়কে ঝরলো কলেজ ছাত্রীর প্রাণ

3

সিলেটে সিএনজি অটোরিকশার ভাড়া তালিকা হবে ১৫ দিনের মধ্যে: পুলি

4

জীবিত আছেন ইলিয়াস আলী! যা জানালেন বিএনপি নেতা

5

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

6

ওসমানী হাসপাতালে অভিযানে অনিয়ম ও অব্যবস্থাপনা খুঁজে পেল দুদক

7

ছাতক পৌর যুবলীগ নেতা গ্রেপ্তার,কারাগা‌রে প্রেরন

8

মধ্যনগরে সংঘর্ষ: আহত ব্যক্তি বললেন, আসামিদের চিনি না

9

কোম্পানীগঞ্জ সীমান্তে মাদক কারবারিদের হামলা, বিজিবির ফাঁকা গ

10

জগন্নাথপুরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

11

ছাতক হাইস্কুলের শতবর্ষী পুকুর রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয় ব্

12

জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ রাখার নির্দেশ প্রধান উপদে

13

মধ্যনগরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের মায়ের ইন্তেকাল: যুবদলের

14

ছাতকে অসহায় আফিয়া পরিবারকে অটো গাড়ি উপহার দিলেন পরিবর্তন ওয়ে

15

চৌকিদেখী থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

16

সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

17

নিখোঁজের ৩ দিন পর নদী থেকে জমিয়ত নেতার ভাসমান মরদেহ উদ্ধার

18

শিক্ষার্থী দানিয়ালের মৃত্যুর ঘটনায় স্কলার্সহোমে উপাধ্যক্ষের

19

ওসমানীনগরে সড়কের পাশে সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ, ছিনতাইকা

20